সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বন্ধ হলো রাজশাহীর একমাত্র সরকারি পাটকল

বন্ধ হলো রাজশাহীর একমাত্র সরকারি পাটকল

সরকারি সিদ্ধান্তে বন্ধ হয়ে গেছে রাজশাহীর ঐতিহ্যবাহী একমাত্র সরকারের মালিকানাধীন পাটকলটি। এতে করে বেকার হয়ে পড়েছেন এখানকার আড়াই হাজার শ্রমিক, ১০৩ জন কর্মচারী এবং ৪৯ জন কর্মকর্তা। রাজশাহী পাটকল শ্রমিক ইউনিয়নের সভাপতি জিল্লুর রহমান জানান, সরকারি নির্দেশনায় বৃহস্পতিবার রাত ১০টায় পাটকলটি বন্ধ হয়ে যায়। তিনি বলেন, পাটকলটি চালুর বিষয়ে আমরা আর কোনো আন্দোলন করবো না। সরকারি সিদ্ধান্তই চূড়ান্ত। আমরা স্থানীয় শ্রমিকরা আন্দোলন চালু রাখতে চেয়েছিলাম, তবে কেন্দ্রীয় নির্দেশনায় কোন আন্দোলন করবো না। তিনি বলেন, পাটকলটি শুরুতে লাভজনক ছিল। তবে মাথাভারি প্রশাসনের কারণে শেষের দিকে এসে আর লাভের মুখ দেখেনি। আমরা বারবার এই প্রশাসন হঠানোর জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

সি২৪/নিউজ

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers