বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
করোনায় ভাইরাসে ১৮৬ সাংবাদিকের মৃত্যু

করোনায় ভাইরাসে ১৮৬ সাংবাদিকের মৃত্যু

চুলকাঠি ডেস্ক : মহামারি করোনাভাইরাসে গেল ৪ মাসে ৩৫ দেশের ১৮৬ সাংবাদিকের মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) জেনেভা ভিত্তিক প্রেস অ্যামব্লেম ক্যাম্পেইন (পিইসি) এমন তথ্য প্রকাশ করেছে। খবর আনাদোলু এজেন্সির।মার্চের ১ তারিখ থেকে ৩০ জুন পর্যন্ত সময় ধরে সাংবাদিকদের মৃত্যুর বিষয়টি হিসাব করেছে পিইসি। এক্ষেত্রে বিভিন্ন দেশের সাংবাদিকদের সংগঠন, জাতীয় সংবাদপত্র, স্থানীয় সংবাদ মাধ্যম ও ঐ সকল দেশের আন্তর্জাতিক প্রতিনিধিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে পিইসি। সংস্থাটির মতে মারা যাওয়া সাংবাদিকদের প্রকৃত সংখ্যা আরো বেশি।করোনায় মারা যাওয়ার সাংবাদিকদের মধ্যে ৯৩ জনই লাতিন আমেরিকা মহাদেশের। এশিয়ায় মারা গেছে ৩৪ জন। উত্তর আমেরিকায় মৃত্যু হয়েছে ১৪ সাংবাদিকের। জুন মাসে সর্বোচ্চ ৫৯ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে। অর্থাৎ দৈনিক প্রায় ২ জন মারা গেছেন।করোনায় সবচেয়ে বেশি সাংবাদিক মারা যাওয়া দেশের তালিকায় রয়েছে পেরু। দেশটিতে জুন পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে মারা গেছে ১৬ জন। আর মেক্সিকোতে ১৪ জন। এ ছাড়া যুক্তরাষ্ট্রে ১৩ ও ইকুয়েডরে ১২ সাংবাদিকের প্রাণহানি ঘটেছে।ষষ্ঠ সর্বোচ্চ ১০ সাংবাদিকের মৃত্যু হয়েছে পাকিস্তানে। ভারত ও বাংলাদেশে ৯ জন করে সাংবাদিক মারা গেছেন। নাইজেরিয়ায় মারা গেছেন ৮ জন, যুক্তরাজ্যে ৭ জন, রাশিয়া ও বলিভিয়ায় ৫ জন করে।কারাগুয়া ও ফ্রান্সে ৪ জন করে সাংবাদিকের মৃত্যু হয়েছে। ৩ জন করে সাংবাদিকের মৃত্যু হয়েছে ক্যামেরুন, ডমিনিক রিপাবলিক, ইতালি ও স্পেনে। ২ জন করে সাংবাদিক মারা যাওয়ার খবর পাওয়া গেছে আলজিরিয়া, কলম্বিয়া, মিশর ও সুইডেনে।এ ছাড়া একজন করে সাংবাদিকের মৃত্যু হয়েছে আফগানিস্তান, অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, কঙ্গো, ইরান, জাপান, কাজাখস্তান, মরোক্কো, পানামা, দক্ষিণ আফ্রিকা, টঙ্গো ও জিম্বাবুয়েতে।এ পর্যন্ত বিশ্বব্যাপী দুই তৃতীয়াংশ সাংবাদিক দায়িত্ব পালন করতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন।পিইসি’র মহাসচিব ব্লাইস লেমপেন বলেছেন, ‘আসলে প্রকৃত সংখ্যাটা আরো বেশি। এমন অনেক সাংবাদিক আছেন এই সময়ের মধ্যে মারা গেছেন। কিন্তু তাদের করোনা পরীক্ষা করা হয়নি। আবার এমন অনেকে মারা গেছেন তাদের মৃত্যুর খবর প্রকাশ করা হয়নি। কিছু কিছু দেশ সাংবাদিকদের মারা যাওয়ার হিসাব রাখছে। কিন্তু কিছু কিছু দেশ রাখতে পারছে না।’

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers