সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে সন্ধ্যা রাতে দুধর্ষ চুরি নগত টাকা ও স্বর্ণালঙ্কার লুট

ফকিরহাটে সন্ধ্যা রাতে দুধর্ষ চুরি নগত টাকা ও স্বর্ণালঙ্কার লুট

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়া এলাকার সুপারি ব্যবসায়ী মো. মনতাজ শেখের ভাড়া বাড়িতে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী মনতাজ ও তার স্ত্রী জানান, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তিনি টাউন নওয়াপাড়া পান বাজারে যান। এসময় তার স্ত্রী বাইরে লাইট জ¦ালিয়ে এবং ঘরে তালা দিয়ে পার্শ্বের একটি বাড়িতে মিলাদ খেতে যাওয়া তার ছোট ছেলে মেয়েদের আনতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন বাইরের লাইট বন্ধ এবং ঘরের তালা ও গ্রীল ভাঙ্গা অস্থায় পড়ে আছে। তিনি ঘরে গিয়ে দেখেন ওয়্যার ড্রপের ভেতরে থাকা নগদ ৫০ হাজার টাকা, একটি কৌটায় থাকা ২টি স্বর্ণের আংটি ২টি চেইন, ১টি কানের দুল ও ২টি নাকফুল চুরি হয়েছে। এ ব্যাপারে মো. মনতাজ শেখ শনিবার (৬ নভেম্বর) ফকিরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম বলেন, ভুক্তভোগী মনতাজ শেখ একটি ডায়েরি করেছেন। তদন্ত পূর্বক চোরকে গ্রেপ্তারে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers