শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে স্থগিত হওয়া ইউপি নির্বাচনে নৌকা পেলেন সুলতানা

রামপালে স্থগিত হওয়া ইউপি নির্বাচনে নৌকা পেলেন সুলতানা

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি :
নানান জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে স্থগিত হওয়া রাজনগর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের নৌকা প্রতীক পেলেন সুলতানা পারভীন।বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।রুদ্ধশ্বাস অপেক্ষার পর বৃহস্পতিবার নৌকার প্রতীক পাওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।ত্যাগী ও তরুণ প্রজন্মের উদীয়মান প্রার্থীদের অনেকটা পেছনে ফেলে সদ্য প্রয়াত চেয়ারম্যান সরদার আ. হান্নান ডাবলু’র স্ত্রী সুলতানা পারভীন সফল হওয়ায় এলাকায় তার সমর্থকদের উল্লাস করতে দেখা গেছে।জানা গেছে, তফসিল ঘোষণার পর করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় প্রথম ধাপের ইউপি নির্বাচন স্থগিত হওয়া অবস্থায় চেয়ারম্যান প্রার্থী ও চেয়ারম্যান সরদার আ. হান্নান ডাবলু করোনায় আক্রান্ত হয়ে দুই মাস পূর্বে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
উল্লেখ, চেয়ারম্যান ডাবলুর মৃত্যুর পর ওই ইউনিয়নের ১২/১৩ জন চেয়ারম্যান প্রার্থী হতে চেয়ে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য আবেদন করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers