শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে বাড়ি দখলের চেষ্টা  ভাংচুর টাকা স্বর্ণালংকার লুট

রামপালে বাড়ি দখলের চেষ্টা  ভাংচুর টাকা স্বর্ণালংকার লুট

মেহেদী হাসান,(রামপাল)   নিজস্ব প্রতিবেদক :
রামপালে প্রকাশ্যে দিনের বেলায় সোমবার সকাল সাড়ে ৯ টায় সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ে বসত বাড়ি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এসময় সন্ত্রাসীদের আঘাতে এক গৃহবধূসহ ২ জন আহত হন। এ ঘটনায় রামপাল থানায় একটি এজাহার দাখিল হয়েছে।এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার গিলাতলা গ্রামের মৃত সোহরাব হোসেনের পুত্র আলহাজ্ব শেখ নূর মোহাম্মদের ভোগ দখলীয় বাড়িতে পার্শ্ববর্তী মুরারি মোহন পাল, সৌরভ পাল, মনোজিৎ পাল, বাগেরহাট সদরের সায়েড়া গ্রামের আজিজুল, সাগর, তরিকুল ও ঝর্ণাসহ ৪/৫ জন্য অজ্ঞাত দুর্বৃত্তরা হামলা করে। এ সময় বাঁধা দিলে গৃহবধূ লিপিয়া খাতুন (৪০) ও শহিদুল ইসলাম কালাই ( ৫৫) গুরুতর আহত হন। আহত কালাই কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীরা ওই সময় বাড়ি ঘর ভাংচুর, মারপিট করে আহত, দেড় লক্ষ নগদ টাকা ও সাড়ে ৭ ভরি স্বর্গালংকার লুট করে নেয়। যার মূল্য প্রায় ৬ লক্ষ ৮০ হাজার টাকা। ওই সময় গ্রামবাসী বহিরাগত ৪ সন্ত্রাসীকে হাতেনাতে আটক করে পুলিশে দেয়। এ ব্যাপারে রামপাল থানার ওসি  মো. সামসুদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অন্য আসামীদের ধরার জোর চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers