বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বসুন্ধরা রিয়েল এস্টেটের এমডি মান্নান আবারও কারাগারে

বসুন্ধরা রিয়েল এস্টেটের এমডি মান্নান আবারও কারাগারে

বাগেরহাটে দুদকের মামলায় নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট নামে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আ. মান্নান তালুকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি বাগেরহাট জেলা প্রশাসনের সাবেক উমেদার।

রবিবার (৫ সেপ্টেম্বরে) বাগেরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে আত্নসমর্পনণ করে আ. মান্নান। জামিনের আবেদন করলে বিচারক স্বপন কুমার সরকার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে করাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাগেরহাট দুদকের আইনজীবী এ্যাডভোকেট মিলন কুমার ব্যানার্জী জানান, বাগেরহাটে নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট নামে একটি হায়হায় কোম্পানী খুলে টাকা আমানতে উচ্চ সুদের প্রলোভন দেখিয়ে দক্ষিণা লের হাজার-হাজার মানুষের কাছে শত-শত কোটি টাকা হাতিয়ে নিয়ে দ্রুত ‘উমেদার থেকে জমিদার’ বনে যায় বাগেরহাট জেলা প্রশাসনের সাবেক উমেদার আ. মান্নান। রবিবার দুপুরে বাগেরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে আত্নসমর্পনণ করে ফের জামিনের আবেদন করলে বিচারক উমেদার আ. মান্নানের জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে করাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরআগে গত ৩ জুন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারকের আপিল হাইকোর্টের দেয়া উমেদার মান্নানের জামিন স্থগিত করে দুই সপ্তারের মধ্যে তাকে আদালতে আত্নসমর্পনের আদেশ দেন। রবিবার দুপুরে বাগেরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে উসস্থিত হয়ে জানান, করোনা লকডাউনের কারনে আদালত বন্ধ থাকায় নির্ধারিত সময়ের মধ্যে তিনি আদারতে আত্নসমর্পণ করতে পারেননি। জামিনের আবেদন জানালে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২০১৮ সালের ৩০ মে বাগেরহাট মডেল থানায় হায়হায় কোম্পানী নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটের এমডি আ. মান্নান তালুকদার ও চেয়ারম্যান আনিসুর রহমানের বিরুদ্ধে ১১০ কোটি ৩১ লাখ ৯ হাজার ১৩৫ টাকা ৫৮ পয়সা অবৈধ সম্পদ অর্জন, অপরাধলব্ধ আয় স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অভিযোগে মামলা করে দুদক। সেই মামলায় হাইকোর্ট উমেদার মান্নানকে জামিন দেয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers