বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
জলবায়ু বিপর্যয়ে ৫০ বছরে ২০ লাখ মানুষের মৃত্যু: জাতিসংঘ

জলবায়ু বিপর্যয়ে ৫০ বছরে ২০ লাখ মানুষের মৃত্যু: জাতিসংঘ

আন্তার্জাতিক ডেস্ক

জলবায়ু পরিবর্তনের কারণে গত ৫০ বছরে বন্যা ও তাপপ্রবাহের মতো দুর্যোগগুলো বেড়েছে পাঁচ গুণ। এ সময়ে দুর্যোগের কারণে মৃত্যু হয়েছে ২০ লাখের বেশি মানুষের। আর ক্ষয়ক্ষতি হয়েছে ৩ দশমিক ৬৪ ট্রিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ সম্পদের। বুধবার জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) এক জরিপে এ তথ্য জানানো হয়েছে।ডব্লিউএমওর জরিপটি চালানো হয়েছে ১৯৭৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত ঘটে যাওয়া ১১ হাজারের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রাপ্ত তথ্য থেকে। এই দুর্যোগের তালিকায় রয়েছে ১৯৮৩ সালে ইথিওপিয়ার ভয়াবহ খরা এবং ২০০৫ সালে যুক্তরাষ্ট্রে আঘাতহানা ঘূর্ণিঝড় ক্যাটরিনাও। খবর রয়টার্সের।জরিপ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত শতকের সত্তরের দশক থেকে প্রাকৃতিক দুর্যোগ পাঁচ গুণ বেড়েছে। বেড়েছে ক্ষয়ক্ষতির পরিমাণও। দেখা গেছে, সত্তরের দশকে ক্ষয়ক্ষতির পরিমাণ যেখানে ১৭৫ দশমিক ৪ বিলিয়ন ডলার ছিল, সেখানে গত দশকে এর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৩৮ ট্রিলিয়ন ডলারে। এদিকে ক্ষতির পরিমাণ বাড়লেও কমেছে প্রাণহানি। ডব্লিউএমও বলছে, গত শতকের সত্তরের দশকে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে প্রতিবছর গড়ে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত দশকে মৃত্যুর সংখ্যা কমে প্রতিবছর ১৮ হাজারে দাঁড়ায়। প্রাকৃতিক বিপর্যয়ের সতর্ককরণ ব্যবস্থার উন্নতির ফলে এমনটি হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব পেত্তেরি তালাস।তবে বিপর্যয়ে মৃত্যুর সংখ্যা হ্রাস পাওয়ার খবরটি ইতিবাচক হলেও উন্নয়নশীল দেশগুলোর জন্য তা বেশ আশঙ্কার। গত ৫০ বছরে ২০ লাখ মৃত্যুর ৯১ শতাংশই উন্নয়নশীল দেশগুলোতে হয়েছে বলে জরিপে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers