সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
করোনাকাল শেষ হলেই ষোড়শ সংশোধনীর শুনানী: সংসদে আইনমন্ত্রী

করোনাকাল শেষ হলেই ষোড়শ সংশোধনীর শুনানী: সংসদে আইনমন্ত্রী

নিজস্ব ডেস্ক :  করোনাকাল পার হলেই বহুল আলোচিত সংবিধানের ষোড়শ সংশোধনীর রিভিউ পিটিশনের শুনানী শুরু হবে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। মঙ্গলবার জাতীয় সংসদে ২০২০-২১ অর্থ বছরের বাজেটের ওপর আনা ছাঁটাই পস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এর আগে জাতীয় পার্টির এমপি মুজিবুল হক (চুন্ন) ছাঁটাই প্রস্তাবের ওপর বক্তব্যকালে ষোড়শ সংশোধনীর সর্বশেষ অবস্থা জানতে চান। আইনমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই সংসদে সংবিধান সংশোধন হয়েছিল। সেই ষোড়শ সংশোধনী বাতিল করা হয়েছিল। তারপর আপিল করা হয়েছিল কী না? করা হলে তার কী অবস্থা? তিনি এ বিষয়ে আইনমন্ত্রীকে ববস্থা নেওয়ার আহ্বান জানান। জবাবে আইনমন্ত্রী বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনীর বিষয়ে রিভিউ পিটিশন হিসেবে আপিল বিভাগে রয়েছে। যখনই করোনা ভাইরাস আমাদেরকে ছেড়ে যাবে তখনই শুনানী শুরু করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers