শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে মৎস্য ঘের থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বাগেরহাটে মৎস্য ঘের থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বাগেরহাট অফিস
বাগেরহাটের রামপালে মাছের ঘের থেকে গৌর পাল (৭৬) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার গিলাতলা গ্রামের পশ্চিমপাড়ার একটি ঘের থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করে। এর আগে বৃহস্পতিবার দুপুরে গবাদীপশুর জন্য ঘাস কাটতে যায় ওই বৃদ্ধ। বাড়ি না ফেরায় পরিবারের সদস্য ও স্থানীয়রা খুজতে খুজতে একটি ঘেরে ঘাস বোঝাই বস্তা দেখতে পায়। পরে কোথাও না পেয়ে পানিতে ডুবে যাওয়ার সন্দেহে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। শুক্রবার দুপুরে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ঘন্টা চেষ্টার পর পানির নিচ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।নিহত গৌর পাল রামপাল উপজেলার গিলাতলা পশ্চিমপাড়ার বাসিন্দা।রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ওই ব্যাক্তি তার গরুর জন্য ঘাস কাটার কথা বলে ঘর থেকে বের হয়। এরপর আর বাড়ি না ফেরায় দুপুরের পর পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। বিকালের দিকে তারা বাড়ির পাশের একটি মৎস্য ঘেরে ঘাস বোঝাই একটি বস্তা ভাসতে দেখে। তখন পানিতে নেমে খোঁজ করেও না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তাঁর শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ঘাস নিয়ে ফেরার পথে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। কোন অভিযোগ না থাকায় সৎকারের জন্য মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers