বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক
বাগেরহাট সদর উপজেলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে পাট ব্যবসায়ী গুরুতর আহত। ঘটানাটি ঘটেছে বৃহস্পতিবার আনুমানিক রাত ৮টার সময় উপজেলার হাকিমপুর কমিনিটি ক্লিনিকের সামনে।এসময় ভুক্তভোগীর আত্ম চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে য়ায়। মুমুর্ষ্য অবস্থায় পড়ে থাকা ব্যাবসায়ীকে উদ্ধার করে তার স্বজনরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। ঘটানা সূত্রে জানা যায়,তার বাড়ি রনজিৎপুর গ্রামের একজন পাট ব্যবসায়ী , চুলকাটি বাজার থেকে ভ্যান যোগে হাকিমপুর কমিনিটি ক্লিনিকের সামনে পৌছালে পাট ব্যবসায়ী আজাদ পাটোয়ারী (৪৫) কে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে তার কাছ থেকে নগত লক্ষ্যাধীক টাকা নিয়ে পালিয়ে যায়। তার স্ত্রী জানান আহত ব্যবসায়ীর অবস্থা আশংকাজনক ।এ ঘটানার খবর পেয়ে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই জাহাঙ্গীর সংগীয় ফোর্স নিয়ে ঘটনা স্থান পরিদর্শন করেন এবং দৃষ্কৃতকারীদের আটক করার জন্য জোর তৎপরতা চালাচ্ছেন।
Leave a Reply