সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
চিরনিদ্রায় শায়িত হলেন চেয়ারম্যান আ.হান্নান ডাবলু

চিরনিদ্রায় শায়িত হলেন চেয়ারম্যান আ.হান্নান ডাবলু

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালের রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আ. হান্নান ডাবলু’র জানাযায় নামাজ শেষে নিজ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৮ টায় চেয়ারম্যান মরহুম আ. হান্নান ডাবলুর ১ম জানাযার নামাজ তার হাতে গড়া রাজনগর ইউনিয়ন পরিষদের মাঠে ও বেলা ১১ টায় রামপাল সদরের মিলঘর চত্বরে ২য় জানাযার নামাজ সম্পন্ন হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, কবীর হোসেন, থানার ওসি মো. সামসুদ্দীন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্লা আ. রউফ, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ মো. আবু সাইদ, চেয়ারম্যান আলহাজ্ব জামিল হাসান জামু, চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোহাম্মদ আলী, চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, চেয়ারম্যান গাজী আক্তারুজ্জামান, চেয়ারম্যান তপন কুমার গোলদার, চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল, ছাত্র লীগের সাধারণ সম্পাদক শেখ সাদী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শেখ হাফিজুর রহমান তুহিন, বিএনপি নেতা কাজী অজিয়ার রহমান, শেখ ফিরোজ কবির, জামায়াতের জেলা আমীর মাওলানা রেজাউল করিম, নায়েবে আমীর অ্যাডভোকেট শেখ আ. ওয়াদুূদ, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন শেখ, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানাসহ আওয়ামী লীগ, বিএনপি, ওয়ার্কার্স পার্টি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।উল্লেখ্য, উপজেলার রাজনগর ইউনিয়নের ২ বারের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আ. হান্নান ডাবলু দুই সপ্তাহ পূর্বে করোনা সংক্রান্ত হন। তাকে প্রথমে খুলনাতে ও পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মঙ্গলবার সকলে মারা যান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers