সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান নিতীশ বোসকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন 

রামপালে মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান নিতীশ বোসকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন 

মেহেদী হাসান,নিজস্ব প্রতিবেদক
রামপালের হুড়কা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নিতীশ রঞ্জন বোস (৭০) বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার হুড়কা ইউনিয়ন পরিষদ চত্বরে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করেন রামপাল উপজেলা প্রশাসন ও রামপাল থানা পুলিশ। মৃত্যুকালে তিনি এক পুত্র, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা নির্বাহী ম্যাজিট্রেড নূর আলম। অন্যান্যর  মধ্যে আরো উপস্থিত ছিলেন, হুড়কা ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার, বীর মুক্তিযোদ্ধা দ্বীজেন্দ্র লাল মণ্ডল, মিহির মন্ডল, গোকুল মন্ডল, বিকাশ মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিচিত্র বীর্য পাড়ে, আওয়ামী লীগ নেতা পার্থ প্রতিম বিশ্বাস, এ্যাডভোকেট দিব্যেন্দু বোস, সাংবাদিক সুজন মজুমদার, ইউপি সদস্য পূর্ন্দেন্দু বোস, পবিত্র পাড়ে, আব্দুল্লাহ মোড়ল, প্রদীপ মন্ডল, স্বাগতা বাছাড় ও মিশর ডাকুয়াসহ স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন স্তরের ব্যাক্তি বর্গ।
তার আত্মার সদাগতি কামনা করে বাগেরহাট-২ আসনের সংসদ শেখ সারহান  নাসের তন্ময়, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ মো. আবু সাইদ, রামপাল উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন শেখ, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সাধারণ সম্পাদক এইচ, আমিনুল হক নান্টু, সহ সম্পাদক মোতাহার মল্লিক, তারিকুল ইসলাম, নাজমুল হুদা, কবির আকবর পিন্টু মেহেদী হাসান প্রমুখ বিবৃতি দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers