সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
কচুয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা বলহরি মৃধা

কচুয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা বলহরি মৃধা

বাগেরহাট অফিস
বাগেরহাটের কচুয়ায় বীর মুক্তিযোদ্ধা বলহরি মৃধা পরলোক গমন করেছেন।শুক্রবার (১৬ জুলাই) ভোরে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭০ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।তিনি দীর্ঘদিন ধরে স্বাসকষ্টসহ নানা রোগে ভুগছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা বলহরি মৃধা উপজেলার মঘিয়া ইউনিয়নের বড় আন্ধারমানিক গ্রামের মৃত রমা প্রসাদ মৃধার ছেলে।সকালে পারিবারিক শশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।এর আগে কচুয়া থানার একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।এসময়ে উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল,কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মো. সাইফুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক শিকদার কামরুল হাসান কচি,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শিকদার হাবিবুর রহমান,বীরমুক্তিযোদ্ধা প্রতাপ চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers