সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে শেখ তন্ময়ের ত্রাণ সমগ্রী পেল ৪ শতাধিক হতদরিদ্র পরিবার

রামপালে শেখ তন্ময়ের ত্রাণ সমগ্রী পেল ৪ শতাধিক হতদরিদ্র পরিবার

 রামপাল (বাগেরহাট) প্রতিনিধি।
বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের নিজস্ব তহবিল থেকে করোনা মহামারীর প্রাদুর্ভাবের কারণে রামপাল উপজেলার বিভিন্ন ইউনিয়নে হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার গৌরম্ভা ইউনিয়নে এই ত্রাণ বিতরণের কর্মসূচি শুরু করা হয়। দুপুর সাড়ে ১২ টায় বাঁশতলী ইউনিয়নে, বিকাল ৪ টায় হুড়কা ইউনিয়নে ও বিকাল সাড়ে ৫ টায় রামপাল সদর ইউনিয়নসহ মোট ৪ টি ইউনিয়নের ৪ শতাধিক হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাধ্যমে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ আবু সাঈদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের ব্যক্তিগত এপিএস এ্যাডভোকেট এম. রেজুয়ান আহম্মেদ চয়ন, বাঁশতলী ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান ও বাগেরহাট পিসি কলেজের সাবেক ভিপি মোস্তাফিজুর রহমান সোহেল, রামপাল সদর ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন, গৌরম্ভা ইউনিয়নের চেয়ারম্যান রাজিব সরদার, বাইন তলা ইউনিয়নের ফকির আব্দুল্লাহ, বাঁশতলী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী, হুড়কা ইউনিয়নের চেয়ারম্যান তপন কুমার গোলদার, ভোজপাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুর রহমান টুকু, উজড়কুড় ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন জেড, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদি, মেহেদী হাসান রাজু, হারুনুর রশিদ, বিচিত্র বীর্য পাড়েসহ  স্থানীয় বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নেই  বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষ থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তার প্রতিনিধি। প্রতিটি প্যাকেটে রয়েছে, ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ ও  তেল।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers