সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে শেখ তন্ময়ের পক্ষ থেকে দুইশতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

রামপালে শেখ তন্ময়ের পক্ষ থেকে দুইশতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

মেহেদী হাসান (রামপাল) প্রতিনিধি  ।
রাজনীতি করতে হলে সততা আর জনপ্রিয়তা লাগে, লাগে যোগ্যতাও। একজন দক্ষ ও পরিশ্রমী আদর্শবান রাজনৈতিক ব্যক্তির মূল বৈশিষ্ট্য হলো অবহেলিত জনগনের পাশে থাকা ও তাদের খোঁজখবর রাখা। নিজের আখেরি গোছানোর জন্য শুধু তৎপর থাকলেই চলেনা। বিপদে – আপদে বিশেষ করে করোনার এই মহামারীতে অসহায় দিন মজুরী খেটে খাওয়া মানুষের পাশে কারকি ভুমিকা? সরকারি অনুদান নয় বরং নিজস্ব তহবিল থেকে কতটা সহায়তা করেছেন আপনারা? কার খোঁজখবর নিয়েছেন আজকের হাইব্রিড নেতারা। আমাদের বাগেরহাট -২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষ থেকে রামপালের প্রতিটি দুঃখী মানুষের পাশে এসে দাঁড়িয়েছন তিনি। খোঁজখবর নিচ্ছেন, ত্রাণ দিচ্ছেন। আপনারা চাইলে আগামীতে রামপাল – মোংলার অভিভাবক সিসাবে আমরা শেখ তন্ময়কে পাশে পেতে চাই। সে নিজের জন্য নয় বরং জনগনের কল্ল্যানে কাজ করেন এবং আজন্মকাল আপনাদেরই সেবা করে যেতে চান। সোমবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাঈদ এসব কথা বলেন।বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের নিজস্ব তহবিল থেকে করোনা মহামারীর প্রাদুর্ভাবের কারণে রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নে একশত পরিবার ও রাজনগর ইউনিয়নে একশত প্রকৃত হতদরিদ্র পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নেই  বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষ থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। প্রতিটি প্যাকেটে রয়েছে, ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ ও আধাকেজি লবন দেয়া হচ্ছে।
উপকারভোগী কয়েকজন জানান, করোনা কালিন সময় আমাদের এই দুঃখ দূর্দশায় যে আমাদের খোঁজখবর রাখেন তিনিই মহান, তিনিই আমাদের অভিভাবক। আজ আমাদের কাজ নেই তাই তিন বেলা ঠিক মতো পেটভোরে খেতেও পারিনা। আজ ব্যাগভর্তি বাগেরহাটের এমপি আমাদের জন্য খাবার পাঠিয়েছেন তার জন্য দু-হাত ভোরে দোয়া করি ও আগামীতে রামপাল – মোংলার এমন যোগ্য ও তৎপর দক্ষ ব্যক্তিকেই জনগনের সেবক হিসাবে পাশে পেতে চায় বলে আশা ব্যাক্ত করেন তারা।
নিজস্ব তহবিল হতে সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী  বিতরণকালে অন্যান্যর মধো আরো উপস্থিত ছিলেন, বাগেরহাট পিসি কলেজের সাবেক ভিপি ও রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নে বীনা প্রতিদ্বন্দ্বীতায় বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল, গৌরম্ভা ইউনিয়নে বীনা প্রতিদ্বন্দ্বীতায় বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান রাজিব সরদার ও রাজনগর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিতা চেয়ারম্যান সরদার আব্দুল হান্নান ডাবলুসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা এসময়ে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers