সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
শেখ তন্ময় এমপির পক্ষে রামপালে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

শেখ তন্ময় এমপির পক্ষে রামপালে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

মেহেদী হাসান,নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাট – ২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এমপির উদ্যোগে পরিচালিত বাগেরহাট অক্সিজেন ব্যাংক এর পক্ষ থেকে করোনায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে সেবা প্রদানের লক্ষে রামপাল উপজেলা ছাত্রলীগের কাছে কমপ্লিট অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়েছে। সোমবার ( ৫ জুলাই) সকালে মাননীয় সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এমপির পক্ষ থেকে বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মনির হোসেন ও সাধারণ সম্পাদক ওশান সরদার এ অক্সিজেন সিলিন্ডার রামপাল উপজেলা ছাত্রলীগের কাছে হস্তান্তর করেন।রামপাল উপজেলা ছাত্রলীগ সূত্রে যানা গেছে যে, করোনা কালীন সময়ে বাগেরহাটের অন্যান্য উপজেলার মতো রামপালে ও করোনায় আক্রান্ত রোগীদের যাতে অক্সিজেনর কোন সংকট না হয় সে জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে।সে আলোকে করোনায় আক্রান্ত রোগীদেন সেবা নিশ্চিত করার লক্ষে রামপাল উপজেলা ছাত্রলীগের কাছে ৫ টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়। অক্সিজেন সিলিন্ডার গ্রহন কালে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সম্পাদক মেহেদী হাসান রাজু, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিক, রামপাল উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান, রামপাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদি প্রমুখ।উল্লেখ্য বাগেরহাট – ২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এমপি করোনা রোগীদের বাড়িতে অক্সিজেন পৌঁছে দেওয়ার ব্যতিক্রম ধর্মী এ উদ্যোগ সর্ব মহলে ব্যাপক ভাবে প্রশংসিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers