শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
খুলনা সিটি মেয়রের দায়ের করা মামলায় রামপাল প্রেসক্লাবের সভাপতি সবুর রানার ৬ মাসের জামিন মন্জুর

খুলনা সিটি মেয়রের দায়ের করা মামলায় রামপাল প্রেসক্লাবের সভাপতি সবুর রানার ৬ মাসের জামিন মন্জুর

মেহেদী হাসান,নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের রামপাল প্রেসক্লাবের সভাপতি ও যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকার রামপাল প্রতিনিধি সাংবাদিক এম এ সবুর রানাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ৩রা জুন থেকে তিনি খুলনা কারাগারে আছেন। মঙ্গলবার (৬ জুলাই) বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন একক ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। আদালতে সবুর রানার পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন ব্যারিস্টার শেখ মো: জাকির হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।ফেসবুক স্ট্যটাসের মাধ্যমে খুলনা সিটি মেয়রকে সামাজিকভাবে হেয় করা হয়েছে-এমন অভিযোগে ২০ এপ্রিল মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনা সদর থানায় এনটিভির খুলনা প্রতিনিধি আবু তৈয়ব মুন্সি এবং রামপাল প্রেসক্লাবের সভাপতি সবুর রানার নাম উল্লেখ করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। ওই রাতেই এনটিভির খুলনা প্রতিনিধি আবু তৈয়ব মুন্সিকে গ্রেফতার করে পুলিশ। তিনি ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হন। অপর আসামি সাংবাদিক এম এ সবুর রানা ৩ রা জুন জামিনের জন্য আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন  আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে তিনি হাইকোর্টে জামিন আবেদন করলে মঙ্গলবার হাইকোর্ট তাকে জামিন দেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers