বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ঈদুল আযহায় করোনা সংক্রমণ রোধে বাগেরহাটে অনলাইন পশু ক্রয় বিক্র‍য়ের উদ্যোগ

ঈদুল আযহায় করোনা সংক্রমণ রোধে বাগেরহাটে অনলাইন পশু ক্রয় বিক্র‍য়ের উদ্যোগ

চুলকাঠি ডেস্ক

চলমান করোনা পরিস্থিতিতে জনগণের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে বাগেরহাট সদরের সকল খামারী ও ক্রেতার ক্রয়-বিক্রয়ে অনলাইন সেবার উদ্যোহ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুছাব্বেরুল ইসলাম উপজেলাবাসীর যোগাযোগ সুবিধার্থে কোরবানির হাট, বাগেরহাট সদর নামে একটি গ্রুপ খুলে কার্যক্রম শুরু করে দিয়েছেন। তিনি গ্রুপে সকল ক্রেতাগণ তার পার্শ্ববর্তী খামারীর থেকে তার প্রয়োজনীয় পশুটি ক্রয় করার অনুরোধ জানান। এক অঞ্চলের লোক পশু ক্রয়ের জন্য অন্য অঞ্চলে যাতে না যাওয়া লাগে , যাতে করোনা সংক্রমণ না ঘটে সেলক্ষে এ উদ্যোগ।

তিনি আরও জানান, কোরবানির মহৎ উদ্দেশ্য বিবেচনায় পশু ক্রয়ের ক্ষেত্রে দাম যাচাই-বাছাইয়ের থেকে করোনা ঝুঁকির বিষয়টিকে বেশি গুরুত্ব প্রদান করায় সম্মানিত পোস্টদাতাগণকে ইউনিয়ন, গ্রাম, খামারীর নাম, মোবাইল নম্বার,পশুর জাত, পশুর ছবি (ফ্রন্ট ভিউ, দুই সাইড ভিউসহ), প্রাণিসম্পদ দপ্তরের গাইডলাইন অনুযায়ী পশুর মাপ ওজন ও পশুর বিক্রয় মূল্য অবশ্যই উল্লেখ করতে হবে। বাগেরহাট সদরের সকল খামারীর তথ্য আপলোড করার ক্ষেত্রে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাগণ ও সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণ সহায়তা করবেন। অথবা যে কোনো খামারী চাইলে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের বা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ উদ্যোক্তার সহযোগিতা নিতে পারেন। পশুর দৈর্ঘ্য-উচ্চতা বিবেচনায় ওজন পরিমাপের গাইডলাইনটি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে সংগ্রহ করে আপলোড করা হবে। এ বিষয়ে যোগাযোগের জন্য হট লাইন হিসাবে যোগাযোগ নম্বর ০১৭৩৩৩৬০২৩২ (ইউএনও), ও ০১৭১১৩০৮৫৩৮ (উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা)

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুছাব্বেরুল ইসলাম জানান, এবারের ঈদে পশুর হাটে বেশি ঘোরাঘুরি না করে, দামাদামি না করে ধর্মীয় বাধ্যবাধকতার বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে বাজারে না গিয়েই নিকবর্তী খামারীর নিকট থেকে কোরবানির পশুটি ক্রয় করার লক্ষে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করোনা সংক্রমণরোধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে তিনি আশা করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers