সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে শিশুকে  বলাৎকারের চেষ্টা থানায় অভিযোগ 

রামপালে শিশুকে  বলাৎকারের চেষ্টা থানায় অভিযোগ 

মেহেদী হাসান,(রামপাল) বাগেরহাট থেকে বাগেরহাটের রামপালে ১২ বছর বয়সের এক শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগ উঠেছে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
থানায় দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে ও বলাৎকারের শিকার শিশুর পরিবার জানায়, উপজেলার বাঁশতলী ইউনিয়নের ইসলামাবাদ এলাকার জনৈক বাসিন্দার ১২ বছর বয়সের শিশু ছেলে ইসলামাবাদ চন্ডিতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। বুধবার মাগরিবের নামাজ শেষে সাড়ে ৭টার দিকে শিশুটি বাড়ীতে ফেরার সময় একই এলাকার ইসলামাবাদ সিনিয়র ফাজিল মাদ্রাসার দফতরি মোঃ মহাব্বত আলী শেখ (৫৫) মাদ্রাসার গেইট থেকে তাকে গুইসাপ দেখানোর কথা বলে মাদ্রাসার ভিতরে নিয়ে যায়। এরপর তাকে মাদ্রাসার পূর্ব পাশের বিল্ডিংয়ের একটি রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয় মহাব্বত। এ সময় মহাব্বত শিশুটির পরনের কাপড়চোপড় খুলে ফেলে বলাৎকারের চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে শিশুটির ডাক চিৎকারে লোকজন ছুটে এলে মহাব্বত সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির পিতা বৃহস্পতিবার সকালে থানায় একটি অভিযোগ দিয়েছেন। শিশুর পিতা জনৈক ব্যক্তি বলেন, মহাব্বত শুধু আমার ছেলের সাথে নয়, এর আগেও এমন কাজ অনেকের সাথে ঘটিয়েছে। অদৃশ্য শক্তির বলে সেগুলো স্থানীয়ভাবে মিট মিমাংসা করে ফেলে মহাব্বত। তিনি আরো বলেন, এর আগে এমনই একটি ঘটনা ঘটিয়ে ৫০ হাজার টাকা জরিমানাও দিয়েছেন এই মহাব্বত। সে আমার ছেলের সাথে যা করেছে আমি এর উপযুক্ত  বিচার চাই। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সামসুদ্দিন বলেন, এমন একটি অভিযোগ পেয়েছি, বিষয়টির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers