বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
থাইল্যান্ডে লিয়া-দীপ্ত গ্রুপের উদ্যোগে ১হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

থাইল্যান্ডে লিয়া-দীপ্ত গ্রুপের উদ্যোগে ১হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

শেখ আনিছুর রহমান, নিজস্ব প্রতিবেদক
থাইল্যান্ডে থাই-বাংলাদেশী কমিউনিটি পাতায়ায় মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জন্মজয়ন্তী উপলক্ষে একগুচ্ছ প্রকল্প গ্রহণ করেছে থাই-বাংলাদেশী কমিউনিটি পাতায়া। তারই অংশ হিসেবে শনিবার (১৯শে জুন) বিকাল ৫টায় থাইল্যান্ডের পর্যটন নগরী পাতয়ায় ব্রীজ রোডে লিয়া-দীপ্ত গ্রুপের উদ্যোগে ও অথার্য়নে করোনা কালিন সময়ে কর্মহীন ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিয়া-দীপ্ত গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও বাগেরহাটের কৃতি সন্তান শিল্পপতি লিটন শিকদার, বিশেষ অতিথি ছিলেন তার সহধর্মিনী পূজা শিকদার। থাই-বাংলাদেশী কমিউনিটি পাতায়ার সভাপতি আব্দুল আলিম মোল্লার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন থাই-বাংলাদেশী কমিউনিটি পাতায়া এর প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শামসুজ্জামান শামীম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোলায়মান, সিনিয়র সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান, সহ-সভাপতি শহিদুর রহমান, প্রচার সম্পাদক নূরুন নবী জয় সহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য একই স্থানে লিয়া-দীপ্ত গ্রুপের অথার্য়নে গত ১৭মার্চ আরো ১হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers