বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের ফকিরহাটে মটর-সাইকেলের সাথে বাই-সাইকেলের সংঘর্ষে বাই-সাইকেল আরোহী আশিক শেখ (২৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন (ইন্না-লিল্লাহ….. রাজিউন) । মঙ্গলবার রাত ১০টায় খুলনা-মোংলা মহা-সড়কের কাটাখালী জয় জুট মিলের পাশের্ব এর্দুঘটনা ঘটে। নিহত আশিক শেখ উপজেলার শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের মৃত আজগর আলীর পুত্র। সে কাটাখালী সাউথইস্ট ইউনিয়ন সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর শ্রমিক। কাটাখালী হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে তিনি বাই-সাইকেল যোগে নিজ বাড়ী থেকে তার কর্মস্থল কাটাখালী সাউথইস্ট ইউনিয়ন সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (টাইলস কোম্পানীতে) যাচ্ছিলেন। এসময় তিনি খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী সংলগ্ন এলাকার জয় জুট মিলের নিকট পৌছালে বিপরীত দিক দিয়ে আসা একটি মটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় তিনি নিহত হন।
Leave a Reply