সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সভা ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত, ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন মো: সাইফুল ইসলাম

কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সভা ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত, ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন মো: সাইফুল ইসলাম

বাগেরহাট অফিস

কচুয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক সাধারন সভা ও পরিচিতি পর্ব অনুষ্ঠান গতকাল বিকাল ৪টায় উপজেলা আওয়ামীলীগ অফিসে অনুষ্ঠিত হয়।উপজেলা আওয়ামীলীগের সিনিয়ার সহসভাপতি মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা এ্যাড: ভুইঁয়া হেমায়েত উদ্দিন।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শিকদার কামরুল হাসানের সঞ্চালনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়ার সহ সভাপতি ফরিদা আক্তার বানু লুসী,জেলা আওয়ামীলীগের সাংগঠানিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, জেলা আওয়ামীলীগের সাংগঠানিক সম্পাদক নকীব নজিবুল হক নজু,জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক কে এম ফরিদ হাসান।
অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম আবু বক্কার সিদ্দিক, আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদ মো: কামরুল ইসলম,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা রেজা সেলিম,আইন বিষয়ক সম্পাদক এ্যাড: পঙ্কজ কান্তি অধিকারী,আওয়ামীলীগ নেতা মৃনাল কান্তি মৈত্র,মো: মোস্তফিজুর রহমান,চেয়াম্যান সেখ মকবুল হোসেন সহ কমিটির সকল সদস্যবৃন্দ।
উপজেলা আওয়ামীলীগের সভাপতির মৃত্যুর পর উপজেলা আওয়ামীলীগের সভাপতির পদটি শুন্য হওয়ার কারনে পরিচিতি সভায় ৭১ সদস্য বিশিস্ট কমিটির উপস্থিত ৭০ সদস্যের সর্বসম্মতিক্রমে উপজেলা আওয়ামীলীগের সিনিয়ার সহসভাপতি সাবেক অধ্যক্ষ মো: সাইফুল ইসলামকে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। সবশেষে বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers