বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে একদিনে আক্রন্ত ৪৩, দুই জনের মুত্য, স্বাস্থ্য বিধি নিশ্চিতে কঠোর হওয়ার সিদ্ধান্ত

বাগেরহাটে একদিনে আক্রন্ত ৪৩, দুই জনের মুত্য, স্বাস্থ্য বিধি নিশ্চিতে কঠোর হওয়ার সিদ্ধান্ত

বাগেরহাট অফিস
বাগেরহাটে করোনা সংক্রমনের হার বেড়েই চলছে। শুক্রবার বিকেলে পাওয়া রিপোর্টে গেল ২৪ ঘন্টায় নতুন করে অন্তত ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রন্তদের মধ্যে মোংলা উপজেলায় দুই জনের মৃত্যু হয়েছে। আক্রন্তদের মধ্যে মোংলা ২০ জন, মোরেলগঞ্জে ১৪ জন, বাগেরহাট সদর উপজেলায় ৭ জন, শরণখোলায় ২ জন রয়েছে। এই নিয়ে বাগেরহাট জেলায় মোট ১ হাজার ৭‘শ ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪৬ জনের। বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৫৪ জন। সুস্থ্য হয়েছেন প্রায় ১ হাজার ৪‘শ জন। এদিকে জেলার উর্দ্ধোমুখি সংক্রমনের হার বন্ধ করতে জরুরীসভা করেছে করোনা ভাইরাস সংক্রান্ত বাগেরহাট জেলা মনিটরিং কমিটি।
শুক্রবার (৪ জুন) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক, সিভিল সার্জন ডা. কে, এম, হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহম্মদ রিজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিনুজ্জামান ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল।বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে, এম, হুমায়ুন কবির বলেণ, করোনা সংক্রামণ রোধে সরকারি বিধি নিষেধ বাস্তবায়নের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া গন পরিবহনে অর্ধেক যাত্রী নিশ্চিত করা, সচেতনতা বাড়াতে মাইকিং, লিফলেট, মাস্ক বিতরণসহ মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে। বাজারে স্বাস্থ্য বিধি মেনে ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে হেব। সকলকে মাস্ক পড়তে বাধ্য করা হবে। চায়ের দোকানে আড্ডা, টিভি দেখা ও ক্যারাম খেলা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, সরকারি বিধি নিষেধ নিশ্চিত করতে আমাদের সর্বোচ্চ চেস্টা রয়েছে। এরপরেও কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকারি বিধি নিষেধ অমান্য করলে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers