মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
অসুস্থ্য সাংবাদিক বিষ্ণ প্রসাদ চক্রবর্ত্তীকে আর্থিক সহায়তা দিলেন জেলা প্রশাসক

অসুস্থ্য সাংবাদিক বিষ্ণ প্রসাদ চক্রবর্ত্তীকে আর্থিক সহায়তা দিলেন জেলা প্রশাসক

বাগেরহাট অফিস
বাগেরহাটের সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তীকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক। শনিবার (০৮ মে) বিকেলে বাগেরহাট শহরের শালতলাস্থ বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তীর বাসায় গিয়ে তার চিকিৎসার খোজঁখবর নেন এবং ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম উপস্থিত ছিলেন।গত ৭ ফেব্রুয়ারি করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর থেকে মাথা ব্যাথা, শ্বাসকষ্ট, বুক-পিঠে ব্যাথা, শরীরে দূর্বলতা, সার্বক্ষনিক জ্বরসহ নানা উপসর্গ নিয়ে অসুস্থ্য হন দৈনিক কালের কন্ঠ ও ৭১ টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী। পরবর্তীতে বাগেরহাট সদর হাসপাতাল ও খুলণা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে দুই দফায় চিকিৎসা শেষে ১৬ মার্চ রাজধানীর বঙ্গবন্ধু মেডিলেক বিশ্ব বিদ্যালয়ে স্থানান্তর করা হয় বিষ্ণু প্রসাদ চক্রবর্তীকে। সেখানে বেশকিছুদিন চিকিৎসা শেষে বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পরেও এখন পর্যন্ত নির্দিষ্ট করে কোন রোগ শনাক্ত হয়নি। বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক বলেন, সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্তী অসুস্থ্য হওয়ার পর থেকে আমরা সার্বক্ষনিক তার খোজ খবর নিয়েছি। অতিদ্রুত সময়ের মধ্যে বিষ্ণু প্রসাদ চক্রবর্তীর সুস্থ্যতা কামনা করেনে জেলা প্রশাসক।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers