মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
চুলকাঠি ডেস্ক
বাগেরহাট সদর উপজেলার চুলকাঠিতে অবস্থিত চুলকাঠি প্রেসক্লাবের কার্যনিবাহী কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক শেখ আনিছুর রহমান-কে জড়িয়ে একটি কুচক্রি মহল মিথ্যা ও বানোয়াট গল্প বানিয়ে ০৮মে বাগেরহাট প্রেসক্লাবে হোসনেয়ারা পুতুল নামের এক মহিলাকে দিয়ে একটি সংবাদ সম্মেলন করেছেন। সম্মেলনে সাংবাদিক শেখ আনিছুর রহমান-কে জড়িয়ে যা বলানো হয়েছে,তার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন, নিবার্হী কমিটির সভাপতি পি কে অলোক, সহ-সভাপতি চন্দন কুমার দেবনাথ, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আসাদুজ্জামান সোবহান, অর্থ বিষয়ক সম্পাদক অমিত কর বিলাশ, কার্যনিবার্হী কমিটির সদস্য শিশির শিকদার, শেখ মিজানুর রহমান মিঠু, বিপুল কুমার দেবনাথ, ফটিক ব্যানাজী, মোঃ আরিফুজ্জামান ঢালী, সাধারন সদস্য জিএম মিজানুর রহমান, সেকেন্দার আলী মোড়ল, বাদশা আলম, মুরাদ হোসেন, শেখর ব্যানাজী ও মাহাফুজুর রহমান প্রমুখ।
উল্লেখ্য গত ২৭শে এপ্রিল পেশাগত দায়িত্ব পালনের জন্য বাগেরহাটের দক্ষিন খানপুরে তিনি যান। এসময় তিনি দেখতে পান হোসনেয়ারা পুতুল এর পুত্র হেলাল-কে চুরির অভিযোগে স্থানীয় জনতা আটক করে। শুধু তাই নয় তার নিটক হতে চোরাইকৃত কিছু মালামাল উদ্ধার হয়। এসময় সাংবাদিক শেখ আনিছুর রহমান তার ছবি তুলেন ও হেলালের বক্তব্য ভিডিও ধারন করেন। এবং এই চোরচক্রের বিরুদ্ধে অনুসন্ধ্যান শুরু করায় চোরচক্রের মুল হোতারা ক্ষিপ্ত হয়ে উক্ত মহিলাকে দিয়ে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছেন।
Leave a Reply