মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
চুলকাঠিতে কৃষ্ণচূড়া সেজেছে আপন মহিমায়

চুলকাঠিতে কৃষ্ণচূড়া সেজেছে আপন মহিমায়

চুলকাঠি ডেস্ক

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গোটা বিশ্ব এখনো থমথমে। থেমে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। তবে করোনার এই অপ্রত্যাশিত আক্রমণে মানুষ যখন অসহায়, ভেঙে পড়া অর্থনৈতিক অনটনে যখন দিন কে দিন কঠিন হয়ে পড়েছে মানুষের চলমান জীবন। তখনই এই থমকে যাওয়া যাত্রায় বাংলার প্রকৃতি হয়ে উঠেছে সবুজ শ্যামল।সেই সবুজের বুকে সূর্যের রক্তিম আবহাওয়া নিয়ে গাছে গাছে ফুটেছে লাল কৃষ্ণচূড়া । ফুলগুলো কোন লকডাউন মানেনি। চুলকাঠিতে তিনটি গাছে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে। চলার পথে হঠাৎ থমকে দাড়াতে হয় এ দৃশ্য দেখে। আর তখন মনে পরে গানের সেই লাইন দুটো “কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে, তুমি আসবে বলে”। অথচ পথের ধারে পথিক নেই, যে একপলক দেখবে এই সৌন্দর্য্য। তাইতো একা একা ফুল ফোটে ঝরে।সংকটকালের গভীরভাবে ভালোবাসার আমন্ত্রণ জানাচ্ছে এই ফুলগুলো। আমরা তার কতটা বুঝি? করোনা আতংকে অনুভূতির দরজায় যখন শূণ্যতার করাঘাত, জানালা জুড়ে তখন প্রকৃতির রঙিন ক্যানভাস বলছে ভিন্ন সুরে অন্যরকম এক পূর্ণতার গল্প। এই যেমন সবুজ প্রেমে বাতাসের নাগরদোলায় দুলছে কৃষ্ণচূড়ার গাঢ় লাল; যে আগুন রঙে মিশে আছে আবেগ প্রেম আন্তরিকতা আর ভালোবাসার নানা কথা।

করোনা ভীতিতে তাই নগর যখন খুব কাতর, তখন পথ জুড়ে কৃষ্ণচূড়ার প্রতিটি পাঁপড়ি যেনো বলছে সে কথাই। বৈশাখের গনগনে সূর্য। কাঠফাটা রৌদ্দুরে তপ্ত বাতাস। প্রকৃতি যখন প্রখর রৌদ্রে পুড়ছে কৃষ্ণচূড়া ফুল আর এরি মাঝে জানান দেয় তার সৌন্দর্যের বার্তা। গ্রীষ্মের এই নিস্প্রাণ রুক্ষতা ছাপিয়ে প্রকৃতিতে কৃষ্ণচূড়া নিজেকে মেলে ধরে আপন মহিমায়। যেন লাল রঙে কৃষ্ণচূড়ার পসরা সাজিয়ে বসে আছে প্রকৃতি, যে কারো চোখে এনে দেয় শিল্পের দ্যোতনা।এই সময়টায় সারা দেশের মতোই চুলকাঠি সড়ক সহ মুল সড়কেও চোখ ধাঁধানো টুকটুকে লাল কৃষ্ণচূড়া ফুলে সেজেছে গ্রীষ্মের প্রকৃতি। দূর থেকে দেখলে মনে হয়, বৈশাখের রৌদ্দুরের সবটুকু উত্তাপ গায়ে মেখে নিয়েছে রক্তিম পুষ্পরাজি; সবুজ চিরল পাতার মাঝে যেন আগুন জ্বলছে। গ্রীষ্মের ঘাম ঝরা দুপুরে কৃষ্ণচূড়ার ছায়া যেন প্রশান্তি এনে দেয় অবসন্ন পথিকের মনে। তাপদাহে ওষ্ঠাগত পথচারীরা পুলকিত নয়নে অবাক বিষ্ময়ে উপভোগ করেন এই সৌন্দর্য্য। গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে যখন এই ফুল ফুটে তখন এর রূপে মুগ্ধ হয়ে পথচারীরাও থমকে তাকাতে বাধ্য হন।

প্রকৃতির এই অতুলনীয় সৌন্দর্য চুলকাঠিতে আসলে চোখে পড়ার মত।শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পথে প্রান্তে দেখা মিলবে।গ্রীষ্ম ফুরিয়ে গেলেও এবার ফুরায়নি করোনার প্রকোপ। কিছু দিন বাদে বুক ভরা অভিমান নিয়ে ঝরে পড়বে লাল টুক টুকে এই কৃষ্ণচূড়া। প্রেমিকার খোঁপায় ঠাই হয়নি এবার আর। তবে আগামী মৌসুমে সেই অভিমান ঘুচে যাবে এমন টাই আশা সবার।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers