সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
যদিও চলতি বছর ৪ লাখেরও বিদেশিকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কানাডা সরকারকানাডায় বসবাসরত ৯০ হাজার বিদেশিকে সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয়া হচ্ছে। করোনাভাইরাসে প্রভাবে ক্ষতিগ্রস্থ অর্থনৈতিক সমৃদ্ধি ধরে রাখতে এবং বার্ষিক অভিবাসন লক্ষ্যমাত্রা পূরণের অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কানাডার অভিবাসন দফতর।এই ৯০ হাজারের মধ্যে রয়েছেন ২০ হাজার স্বাস্থ্যকর্মী, ৪০ হাজার বিদেশি শিক্ষার্থী এবং বিভিন্ন পেশায় নিয়োজিত ৩০ হাজার বিদেশি কর্মী। ইতোমধ্যেই ৭০ হাজার অভিবাসীকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছে অভিবাসন দফতর। যাদের মধ্যে প্রায় ৭৫ শতাংশই বর্তমানে সেখানে বসবাস করছেন। যদিও চলতি বছর ৪ লাখেরও বিদেশিকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কানাডা সরকার। তবে করোনাভাইরাস মহামারির কারণে সেটি সম্ভব না হওয়ায় দেশটিতে অস্থায়ীভাবে বসবাসরতদের স্থায়ী বসবাসের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয় দেশটির সরকার।
Leave a Reply