বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিমন্ত্রী হওয়ায় এমপি শেখ ফরিদুল ইসলামকে প্রেসক্লাব রামপালের শুভেচ্ছা ও অভিনন্দন
বাগেরহাটে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে জনসভা

বাগেরহাটে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে জনসভা

বাগেরহাট প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ (সদর- কচুয়া) আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে বাগেরহাট সদর উপজেলার ১নং কাড়াপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বাগেরহাট খুলনা মহাসড়কের মেঘনিতলা বাজারে উক্ত জনসভা অনুষ্ঠিত হয়। কাড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলোম মোল্লা সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বাগেরহাট-২ (সদর- কচুয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে হলে অবশ্যই সকলকে ঐক্যবধ্য ভাবে ধানের শীষকে বিজয়ী করতে হবে। আজ আমরা অধিকার আদায়ে রাজপথে নেমেছি। কোনো ভয়ভীতি দেখিয়ে বা ষড়যন্ত্র করে ধর্মের নামে প্রতারণা করে ধানের শীষের গণজোয়ার আটকানো যাবে না। জনগণের অধিকার ফিরিয়ে দিতে ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই। আসন্ন নির্বাচনে জনগণই বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসবে। জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজ্জাফ্ফর রহমান আলম , জেলা বিএনপির সদস্য খাঁন মনিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা, জেলামহিলাদলের সভানেত্রী শাহিদা আক্তার। এ সময় অত্র ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি ও উপজেলা বিএনপি ও তার অঙ্গ
সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers