বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
সুগন্ধিতে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে : এম এ সালাম

সুগন্ধিতে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে : এম এ সালাম

তরিকুল মোল্লা, নিজস্ব প্রতিবেদক: বাগেরহাট সদরের ঐতিহ্যবাহী ৪৭নং সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি ও রাখালগাছি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আশরাফ ঢালীর সভাপতিত্বে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম। তরিকুল মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হানিফ শিকদার, রাখালগাছি ইউনিয়ন বিএনপির সমন্বয়ক হাসান আল মামুন বাপ্পি, খান গোলজার হোসেন, শেখ সেলিম উদ্দিন, বাগেরহাট জেলা যুবদলের সাবেক যুবনেতা ওমর আলী মুন্না, সাবেক ছাত্রনেতা শেখ সাজ্জাদ হোসেন, রাখালগাছি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শরিফুল ইসলাম গোরা, ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হেমায়েত হাওলাদার, সাধারণ সম্পাদক হাওলাদার মনিরুজ্জামান, ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শেখ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আলী আকবর, চুলকাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ ঢালী’সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি এম এ সালাম বলেন, কোমলমতি শিশুদের লেখাপড়ার পাশাপাশি বেশি বেশি খেলাধুলা করতে হবে, তাহলে তাদের মন ভালো থাকবে। স্বাস্থ্য ভালো রাখার জন্য বাচ্চাদের খেলাধুলার প্রয়োজন। গ্রামাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ে এমন জাকজমকপূর্ণ আয়োজন আমি আগে কখনো দেখিনি। এই বিদ্যালয়ে এত বড় একটি খেলার মাঠ রয়েছে, এই মাঠে তরুণরা খেলাধুলা করতে পারে। শহর অঞ্চলে বড় বড় স্কুল কলেজ আছে কিন্তু খেলার জন্য এত বড় মাঠ নেই। শহরের চেয়ে গ্রামের মানুষ অনেক শান্তিতে আছে। তিনি এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরো বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান দলীয় নেতাকর্মীদের গণতান্ত্রিক চর্চার নির্দেশনা দিয়েছেন। আমরা এদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করিনি, ক্ষমতায় কে যাবে তার সিদ্ধান্ত নেবে এদেশের জনগণ। আমরা সুযোগ পেলে আগামীতে এদেশের জনগণকে সাথে নিয়ে কাজ করতে চাই।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers