বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
সুন্দরবনের দুবলার চরের জেলে পল্লীতে ডাকাতি, ৩ দস্যু আটক

সুন্দরবনের দুবলার চরের জেলে পল্লীতে ডাকাতি, ৩ দস্যু আটক

তরিকুল মোল্লা, নিজস্ব প্রতিবেদক

বঙ্গোপসাগরের সুন্দরবনের দুবলার চরের জেলে পল্লীতে হামলা ও জেলেদের জিম্মি করার সময় ৩ জলদস্যুকে গনধোলাই দিয়েছে জেলেরা। পরে ওই ৩ দস্যুকে অস্ত্র ও গুলি’সহ দুবলার চরের কোস্ট গার্ড ষ্টেশনে হস্তান্তর করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহম্মেদ। তিনি বলেন, রোববার রাত ১১ টার সময় দুবলার চরে একটি ফিশিং ট্রলারে করে ১০ থেকে ১২ জনের দস্যুদের একটি দল দুই ভাগে বিভক্ত হয়ে জেলেদের ওপর হামলা চালায়। এসময় বেশ কয়েকজন জেলেকে তারা জিম্মি করে। এরপর দস্যুদের একটি গ্রুপ দক্ষিণ দিকে চলে যায়।

অন্য গ্রুপটি পাঁচজন জেলেকে জিম্মি করে রাখে। পরে জিম্মি জেলেদের চিৎকারে অন্য জেলেরা ছুটে এসে প্রতিরোধ গড়ে তোলে এবং ৩ দস্যুকে গন ধোলাই দেয়।

এসময় তাদের কাছ থেকে দেশীয় একটি অস্ত্র ও গুলি’সহ ভারতীয় কিছু কাগজপত্র  উদ্ধার করে জেলেরা। পরে ওই ৩ দস্যুকে অস্ত্র’সহ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে কোস্ট গার্ড পশ্চিম জোনের এক কর্মকর্তা বলেন, এ বিষয়ে অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers