রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
রামপালে চুরির অপবাদে শিশুর উপর বর্বর নির্যাতন আটক -৩

রামপালে চুরির অপবাদে শিশুর উপর বর্বর নির্যাতন আটক -৩

মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট)

রামপালে চুরির অপবাদ দিয়ে ইয়াছিন আরাফাত (১৫) নামের এক কিশোরকে আটকে রেখে বর্বর নির্যাতন ও হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯ টায় আসামী সরোয়ার হাওলাদারের বাড়ীতে ফেলে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করা হয়। এ নির্মম নির্যাতনের ঘটনায় কিশোরের পিতা অলিয়ার হাওলাদার বাদী হয়ে রামপাল থানায় একটি হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। নির্যাতনের শিকার কিশোর আরাফাতকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। ওই সময় তিনি অভিযুক্ত ৩ জনকে আটক করেন। নির্যাতনকারী আসামীরা হলো, উপজেলার মল্লিকেরবেড় গ্রামের মৃত মোজাম্মেল হাওলাদারের পুত্র সরোয়ার হাওলাদার (৬০), স্বামী সরোয়ার হাওলাদারের স্ত্রী আকলি বেগম (৫৫), শহিদুল মাঝির পুত্র মাহামুদ ইসলাম (২৫), মোজাম্মেল হাওলাদারের পুত্র কেরামত হাওলাদার (৫০) আ. রহমান খানের পুত্র গ্রামপুলিশ মো. নাসিম হাওলাদার (৩৬)। এদের মধ্যে সরোয়ার ও তার স্ত্রী আকলি পলাতক রয়েছেন। আসামীদের বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, পূর্ব শত্রুতার জের ধরে চুরির মিথ্যা অপবাদ দিয়ে শিশু ইয়াছিনকে মধ্যযুগীয় কায়দায় হাত পা বেঁধে নির্মমভাবে মারপিট করে হত্যার চেষ্টা চালায়। তিনি আরও বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চিকিৎসার জন্য শিশুকে দ্রুত হাসপাতালে প্রেরণ করি এবং ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করি। অন্যদের আটকের জোর চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers