রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
বাগেরহাটে নারীকে জবাই করে হত্যা

বাগেরহাটে নারীকে জবাই করে হত্যা

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে আম্বিয়া বেগম (৪৫) নামের এক বিধবা নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ জুলাই) দুপুর ১২টায় উপজেলার কিসমত জামুয়া গ্রামে ওই নারীর বসত ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে শুক্রবার রাতের কোনো এক সময় তার গলাকেটে রেখে যায় দুর্বৃত্তরা। নিহত আম্বিয়া বেগম ওই গ্রামের মৃত সেকান্দার আলী খানের স্ত্রী। তার বাদশা খান নামে এক ছেলে রয়েছে। মোরেলগঞ্জ-শরণখোলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান ঘটনাস্থল পরির্দশন করেছেন।
স্থানীয় গ্রাম পুলিশ আব্দুল আজিজ বলেন, আ¤িয়ার স্বামী সেকেন্দার আলী ভিক্ষা করে সংসার চালাতেন। স্বামী মারা যাওয়ার পরে খেয় না খেয়ে দিন যেত আম্বিয়ার। সে সরকারি জায়গায় ঘর বানিয়ে থাকত। সকালে ঘরের বাইরে রক্ত দেখে এক ব্যক্তি আমাকে জানায়। পুলিশকে জানালে তারা এসে মরদেহ উদ্ধার করে। মোরেলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. শাহজাহান আলী জানান, উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের কিছমত জামুয়া গ্রামে শুক্রবার দিবাগত রাতের কোন এক সময়ে ঘরে ঢুকে আম্বিয়া বেগমকে জবাই করে হত্যা করেদুর্বৃত্তরা। সুরাতহাল রিপোর্ট তৈরীরর পর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers