রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
রামপালে বেকারি  ব্যাবসায়ীকে হত্যাচেষ্টার প্রধান আসামী আটক

রামপালে বেকারি  ব্যাবসায়ীকে হত্যাচেষ্টার প্রধান আসামী আটক

মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপালে বেকারি ব্যাবসায়ী বিধান সাহাকে হত্যার চেষ্টার ঘটনায় মামলা দায়ের হয়েছে। সোমবার (৩ জুলাই) মামলাটি করেন ভিকটিম বিধান সাহা। পু্লিশ প্রধান আসামী মো. ইসমাইল ইজারদার (১৯) কে গ্রেফতার করে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে। আটক ইসমাইল পেড়িখালী গ্রামের জাফর ইজারদারের পুত্র।  জানা গেছে, গত ২৩ জুন রাত পৌনে ১০ টায় উপজেলার পেড়িখালী বাজারের ভাই ভাই বেকারির কারখানায়  দুর্বৃত্তদের হামলার শিকার হন ব্যাবসায়ী বিধান সাহা। আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে ব্যাবসায়ী বিধানকে হত্যার উদ্যেশে কাঠের চলা দ্বারা মাথায় উপুর্যুপরি আঘাত করে। এতে বিধান সাহা গুরুতর আহত হন। সোমবার (৩ জুলাই) রাতে মামলা দায়ের করার পরপরই পু্লিশ ইসমাইলকে গ্রেফতার করে। উল্লেখ্য, ইসমাইল ওই কারখানায় কর্মরত ছিল। বেকারি মালিকের খারাপ আচারণের কারণে তাকে মারপিট করা হয়েছে বলে প্রাথমিকভাবে সে স্বীকার করে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers