রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা রাশিয়ান পন্য মোংলা বন্দরে

রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা রাশিয়ান পন্য মোংলা বন্দরে

স্টাফ রিপোর্টার, মোংলা

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়া থেকে আনা মেশিনারিজ মালামাল নিয়ে মোংলা বন্দরে নঙ্গর করেছে “এমভি লিবার্টি হারভেস্ট নামের বিদেশী বানিজ্যিক জাহাজ। রোববার বিকালে রাশিয়ান পন্য বোঝাই করে জাহাজটি বন্দরের ৭ নম্বর জেটিতে এসে পৌছায়।এর আগে গত ৩ মে রাশিয়ার একটি বন্দর থেকে সরাসরি মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে রূপপুরের পণ্যবাহী জাহাজ লিবার্টি হারভেস্ট।

মোংলা বন্দর সুত্রে ও পন্যবাহী জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এইচ এস আর ওসান ট্রেডার্সের ব্যবস্থাপক (মোংলা) বিপ্লব খান জানান, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে গত ৩ মে রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন মেশিনারি যন্ত্রাংশ পণ্য নিয়ে সরাসরী মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে পানামা পতাকাবাহী জাহাজ “এমভি লিবার্টি হারভেস্ট”। এরপর এ জাহাজটি (২ জুলাই) বিকালে মোংলা সমুদ্র বন্দরের ৭ নম্বর জেটিতে এসে নঙ্গর করে। পন্য বোঝাই জাহাজটিতে রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা ৯৭৫ টি প্যাকেজে এক হাজার ১শ ৩৭ দশমিক ৪৪৯ মেট্রিক টন মেশিনারি পণ্য রয়েছে। জাহাজটি থেকে এ সকল মেশিনারিজ পণ্য বিকালের পালা থেকে খালাসের কাজ শুরু হবে বলে বন্দর ও শিপিং এজেন্ট কর্তৃপক্ষ থেকে জানানো হয়। জাহাজ থেকে খালাস করা পণ্য প্রথমে বন্দর জেটির পৃথক সেডে ডাম্পিং করে রাখা হবে। জাহাজটির সকল পণ্য খালাসে সময় লাগবে মাক্র ২/৩ দিন। এরপর জেটির সেডে ডাম্পিং করা এ পণ্য সড়ক পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হবে।

এর আগে গত ২৯ মে রাশিয়া থেকে সরাসরি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছিল এমভি আনকা স্কাই। এব্য গত ৬ মে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে রাশিয়া থেকে সরাসরি মোংলা বন্দরে এসেছিল বিদেশি জাহাজ এমভি আনকা সান।

এছাড়া গত ২৫ এপ্রিল রাশিয়া থেকে রূপপুরের মেশিনারিজ যন্ত্রাংশের মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছিল এমভি ইয়ামাল অরলান। আর ইয়ামাল অরলানের আগে এসেছিল এমভি ড্রাগনবল ও এমভি কামিল্লা। রূপপুরের পণ্য পরিবহনে বিশ্বর ৭টি বানিজ্যিক জাহাজের নিষেধাজ্ঞার তালিকায় থাকা জাহাজগুলো রাশিয়া থেকে পণ্য নিয়ে ভারত ট্রানজিট হয়ে আসতো মোংলা বন্দরে। এছাড়া নিষেধাজ্ঞার বাহিরে থাকা অন্য বিদেশী জাহাজগুলো রাশিয়া থেকে পন্য নিয়ে সরাসরী মোংলা বন্দরে আসছে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, আগের তুলনায় মোংলা বন্দরের স্বক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকার ব্যাবসায়ীরা এখন মোংলা বন্দর ব্যাবহারে আগ্রহী হয়েছে, এরই মধ্যে তারা এ বন্দর ব্যাবহার করা শুরুও করছে। ফলে আমদানী-রপ্তানী পন্য এখান থেকে বোঝাই-খালাস কাজ বৃদ্ধি পেয়েছে। এছাড়া মোংলা বন্দর ব্যাবহার করা ব্যাবসায়ীদেন সুযোগ সুবিধা বৃদ্ধি করতে ইতো মধ্যে বন্দরের সকল সরঞ্জাম ও ইকুম্পেন্ট সংগ্রহ সম্পন্ন করা হয়েছে, যাতে ব্যাবসায়ী আমদানী-রপ্তানীকৃত পন্য সল্প সময় খালাস ও বোঝাই করে দেশ-বিদেশে তাদের ব্যাবসার প্রসার আরো বৃদ্ধি করতে পারে। তাই রুপপুর বিদ্যুৎ কেন্দ্র সহ দেশের বড় বড় মেঘা প্রকল্পে পন্য এখান মোংলা বন্দর দিয়ে খালাস হচ্ছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers