সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
দরিদ্র মানুষের সেবা করে দৃষ্টান্ত স্থাপন করলেন চিকিৎসায়ক ডাঃ কমলেশ সাহা

দরিদ্র মানুষের সেবা করে দৃষ্টান্ত স্থাপন করলেন চিকিৎসায়ক ডাঃ কমলেশ সাহা

বাগেরহাট জেলা প্রতিনিধি
সেবাই ধর্ম। যুগে যুগে সৃষ্টির সেবায় আত্মনিয়োগ করেছে অনেক মানুষ। মরেও অমর হয়ে আছেন নিজেদের কাজ ও কর্মের গুণে। সেই আলোকে অনুপ্রাণিত হয়ে জীবন পরিচালনাায় উৎসাহিত হয়েছেন অনেকে। নিজ নিজ ক্ষেত্র থেকে সেবাকে ধর্ম হিসেবে গ্রহণ করে নিয়েছেন তারা। এমনই একজন মানুষ ডাঃ কমলেশ সাহা। যার কাছে মানুষের সেবাই পরম ধর্ম। আর তাই তিনি মানুষের সেবাই করেই চলেছেন।
জানা গেছে, ডাঃ কমলেশ সাহা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের স্পাইন এবং ব্রেন বিশেষজ্ঞ সার্জন। তিনি প্রতি মাসের প্রথম শুক্রবারে ফকিরহাটের একটি ক্লিনিকে রোগী দেখে যা উপর্জন করেন তা গরিব ও অসহায় মানুষদেরকে সহযোগিতা করে থাকেন। ফকিরহাট সনাতন জাগরণী সংঘ কর্তৃক আয়োজন করা উপজেলার ৬টি কেন্দ্রের গীতা শিক্ষার ৪০৫জন শিক্ষার্থীদের শিক্ষার ব্যয়ভার বহন করেই চলেছেন বলে সনাতন জাগরণী সংঘের সভাপতি বাপ্পা দত্ত জানিয়েছেন।
পাশা-পাশি ডাঃ কমলেশ সাহা দীর্ঘদিন ধরে ফকিরহাট কেন্দ্রীয় কালী মন্দিরে মাসে একদিন বিনামুল্যে দরীদ্র ও অসহায় রোগীদের নানা প্রকার স্বাস্থ্যসেবা প্রদান করে চলেছেন। এছাড়া তার নিজ বাড়ি বাগেরহাটের কুরশাইল গ্রামে প্রতি মাসে একদিন এলাকার মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়াও দরীদ্র ও অসহায় মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার জন্য বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা প্রদান করে আসছেন। তিনি ২০২১ সালে বাবা দিবসে একজন গরীব অসহায় মানুষকে বিনামূল্যে ব্রেন টিউমারের অপারেশন করে এলাকায় ব্যপক দৃষ্টান্ত স্থাপন করেন। তাছাড়া অনেক হতদরিদ্র রোগীদের বিনামুল্যে অপরেশনও করে থাকেন। ফকিরহাট সহ আশপাশ অঞ্চলসমূহের মানুষের কাছে তিনি গরিবের চিকিৎসক হিসেবে পরিচিত লাভ করেছেন। এলাকার মানুষ যখনই অসুস্থ্য হয়ে তার কাছে যান তিনি তাদের আন্তরিকভাবে সহযোগিতা করে থাকেন। করোনা যখন ভয়াবহ রুপ ধারন করে তখন ডাঃ কমলেশ সাহা নিজ গ্রাম কুরশাইল ও আড়পাড়া সহ বিভিন্ন এলাকায় বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করে মানুষের পাশে দাঁড়ান। মহতী এই চিকিৎসায়ক ডাঃ কমলেশ সাহা’র সাথে আলাপ করা হলে তিনি বলেন, প্রত্যেক মানুষ যদি অসহায় মানুষের পাশে থাকেন, তবে অনেকে উপকৃত হবেন। তিনি এভাবে মানুষের সেবা করে যেতে চান বলেও তিনি জানান। #

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers