সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে ডিজিটাল উদ্বোবনী মেলা শুরু

বাগেরহাটে ডিজিটাল উদ্বোবনী মেলা শুরু

বাগেরহাট অফিস
“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই স্লোগান নিয়ে বাগেরহাটে দুই দিন ব্যাপি ডিজিটাল উদ্বোবনী মেলা শুরু হয়েছে।শনিবার (১৯) সকাল ১০টায় বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এই মেলার উদ্বোধন করেন।এসময় পুলিশ সুপার কেএম আরিফুল হক,অতিরিক্ত পুলিশ সুপার মো: মাহমুদ হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম,বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজিজুর রহমান,বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ মুছাব্বেরুল ইসলাম,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ কুমার বখসীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।উদ্বোধনের আগে অতিথিগণ ও অংশগ্রহনকারীরা জেলা পরিষদের সামনে থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের করেন।শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে র‌্যালী পুনরায় জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়।দুই দিন ব্যাপি এই মেলায় বাগেরহাট জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০টি স্টল রয়েছে।মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহন করেছেন।মেলায় আগত সরকারি প্রতিষ্ঠানের স্টল গুলোতে তাদের প্রদত্ত বিভিন্ন সেবা সম্পর্কিত তথ্য প্রদর্শণ করা হয়েছে। সেই সাথে কিভাবে অতি সহজে সেবা পেতে পারে সে বিষয়ও উল্লেখ রয়েছে স্টলে।কৃষি বিভাগসহ কিছু কিছু স্টল সেবা সম্পর্কিত বিভিন্ন লিফলেটও বিতরণ করছে।স্টলগুলোর তৎপরতা দেখে খুশি দর্শনার্থীরা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers