বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট মডেল থানার মাদক মামলার নয় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শেখ শরিফুল ইসলাম (৩০) কে গ্রেপ্তার করেছে খুলনা র্যাব-৬ এর একটি দল। মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অনুপ কুমার রায় জানান, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গোপনে সংবাদ পেয়ে র্যাব-৬ এর একটি দল খুলনার নিউ মার্কেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। সে ফকিরহাট উপজেলার ব্রাহ্মণরাকদিয়া গ্রামের শেখ রফিকুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় গত ০৫/০৯/২০১৬ তারিখ একটি মাদক মামলা দায়ের করা হয়। সেই মামলায় তাকে নয় বছরের কারাদন্ড প্রদান করেন বিজ্ঞ আদালত। মামলা নং-জিআর-১১৭/১৬। বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবু সাঈদ মো. খায়রুল আনাম। তিনি জানান, শেখ শরিফুল ইসলাম দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
Leave a Reply