বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
“প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে” বাগেরহাটে গণটিকা নিতে আগ্রহী মানুষের উপচেপড়া ভীড়

“প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে” বাগেরহাটে গণটিকা নিতে আগ্রহী মানুষের উপচেপড়া ভীড়

 

চুলকাটি  ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে দেশের অন্যান্য স্থানের ন্যায় বাগেরহাটের সদরে গণটিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে করোনা ভাইরাসের টিকা নিতে ছুঁটে আসছে অসংখ্য মানুষ। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে টিকা নিতে আসা মানুষের ভীড় বাড়তে থাকে। বৃষ্টির মধ্যে সকাল থেকে স্বেচ্ছায় নারী-পুরুষ একযোগে এসব কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে টিকা গ্রহন করেন। স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে টিকা প্রদান করেন স্বাস্থ্য বিভাগ। গণটিকা গ্রহন করে মানুষ খুশি হয়েছে। রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবু শামীম আছনু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে গণটিকা প্রদান শুরু হয়েছে। এখানে অসংখ্য মানুষ আসছে গণটিকা গ্রহন করতে। সুশৃঙ্খলাভাবে মানুষ লাইনে দাড়িয়ে টিকা গ্রহন করছেন। খাঁনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফকির উদ্দিন বলেন, প্রথম দিকে টিকা নিতে মানুষের অনিহা থাকলেও সরকারের ইতিবাচক প্রচারণার ফলে এখন আগ্রহ বেড়েছে। প্রতিটি কেন্দ্রে গণটিকা আগ্রহী মানুষের উপচে পড়া ভীড় দেখা গেছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোছাব্বেরুল ইসলাম বলেন, বাগেরহাটে ১০টি ইউনিয়নে ও ১টি পৌরসভা ১৩টি কেন্দ্রে গণটিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। উপজেলায় আজ মঙ্গলবার মোট ১৯,২৩৬ জনকে গণটিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. জামাল উদ্দিন জানান, জেলায় ৭৫ টি ইউনিয়ন ও ৩ টি পৌরসভায় আজ মোট ৮২ টি কেন্দ্রে ২৪৬ টি বুথের মাধ্যমে প্রায় ১,১৭,০০০ জনকে করোনা ভ্যাকসিন প্রথম ডোজ দেওয়া হয়েছে। স্বতঃস্ফুর্তভাবে মানুষ টিকা গ্রহন করেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers