বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বঙ্গবঙ্গবন্ধু পল্লী-৩ চত্তরে ২শত আমড়া গাছের চারা রোপনের উদ্বোধন

বঙ্গবঙ্গবন্ধু পল্লী-৩ চত্তরে ২শত আমড়া গাছের চারা রোপনের উদ্বোধন

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের শুভদিয়া ইউনিয়নের ভাংগনপাড় বাজারের পার্শ্বে অবস্থিত বঙ্গবন্ধু পল্লী-৩ (আশ্রায়ন প্রকল্পে) চত্তরে আমড়া গাছের চারা রোপন কর্মসূচির শুভ উদ্বোধন রবিবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আমড়া গাছের চারা রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শুভদিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার মোঃ ফারুকুল ইসলাম ওমর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান-১ অলিপ কুমার ঘোষ, ইউনিয়ন যুবলীগের সভাপতি শুভেন্দু রায় চৌধুরী, উপ-সহকারী উদ্ভিদ ও প্রাণী সংরক্ষন কর্মকর্তা নয়ন কুমার সেন, উপ-সহকারী কৃষি অফিসার প্রদীপ কুমার মন্ডল ও সোলায়মান মন্ডল। এর আগে সকাল ১০টায় বেতাগা ইউনিয়নের মাসকাটা কুতুব উদ্দিন শেখ এর নিজস্ব ফল বাগানে উন্নত জাতের আমের চারা রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, ইউপি সদস্য মোঃ আসাদুজ্জামান তুহিন, সাবেক ইউপি সদস্য মোঃ জামাল উদ্দিন ফকির ও নব নির্বাচিত ইউপি সদস্য মোঃ ইনছান উদ্দিন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু পল্লী-৩ চত্তরে ২ শতাধিক আমড়া গাছের চারা ও মাসকাটা ফল বাগানে অর্ধশতাধিক উন্নত জাতের আমের চারা রোপন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এই আমড়া ও আম গাছের চারা রোপন করা হয়। এছাড়াও বঙ্গবন্ধু পল্লী-৩ এ অবস্থানরত ৫০টি পরিবারের মাঝে পরিবার প্রতি ২টি করে আমড়া গাছের চারা বিতরনও করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers