বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে ১১ দিনেও উদ্ধার হয়নি অপহৃত এসএসসি পরীক্ষার্থী :যেকোন মূল্যে মেয়েকে ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বাগেরহাটে ১১ দিনেও উদ্ধার হয়নি অপহৃত এসএসসি পরীক্ষার্থী :যেকোন মূল্যে মেয়েকে ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মোল্লা আব্দুর রব বাগেরহাট
বাগেরহাটে ১২ দিনেও উদ্ধার হয়নি স্কুলে যাওয়ার পথে অপহৃত ১৫ বছর বয়সী এসএসসি পরীক্ষার্থী।দিন যত যাচ্ছে বাবা-মায়ের আতঙ্ক তত বৃদ্ধি পাচ্ছে।যেকোন মূল্যে মেয়েকে ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন অসহায় বাবা-মা।বাগেরহাট সদর উপজেলার লাউপালা এলাকার অপহৃত ওই কিশোরী রাংদিয়া স্কুল এ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।তার এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করার কথা ছিল।অপহৃত শিক্ষার্থীর বাবা বলেন,০৯ সেপ্টেম্বর সকালে এ্যাসাইনমেন্ট জমা দিতে বাড়ি থেকে পায়ে হেটে রাংদিয়া স্কুল এ্যান্ড কলেজের উদ্দেশ্যে রওনা দেয় আমার মেয়ে।এর পর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি।পরে খোজ নিয়ে জানতে পারি স্কুলে যাওয়ার পথে যাত্রাপুর আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের সামনে পৌছালে স্থানীয় জুতার দোকানদার লাউপালা এলাকার রাশেদুজ্জামান বাপ্পি (৩৫) তার লোকজন নিয়ে আমার মেয়েকে অপহরণ করেছে।পরবর্তীতে ১৩ তারিখ রাশেদুজ্জামানসহ ৭জনকে আসামী করে বাগেরহাট থানায় মামলা দায়ের করি।কিন্তু এখনও আমার মেয়েকে খুজে পাইনি।মামলার অন্য আসামীরা হলেন,রাশেদুজ্জামান বাপ্পীর ভাই হাছিব হাওলাদার,বন্ধু হরিচাঁদ দাস,মিঠু শেখ,বাবু হাওলাদার, মনিরুল,সজীব শেখ।অপহৃত শিক্ষার্থীর মা বলেন,এক বছর আগে থেকে রাশেদুজ্জামান বাপ্পী আমার মেয়েকে উত্যক্ত করত।বিষয়টি তার পরিবারকে জানানো হলেও কোন প্রতিকার পাইনি।শেষ পর্যন্ত সে আমার মেয়েকে অপহরণ করে ছাড়ল।যেকোন মূলে আমি আমার মেয়েকে ফিরে চাই। ১৫ বছরে মেয়েকে ছাড়া এভাবে আমি একা থাকিনি।মেয়েকে ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।অসহায় ওই মা আরও বলেন,রাশেদুজ্জামান বাপ্পীর দুটি বউ ও ছোট ছোট দুটি সন্তান রয়েছে। এরপরেও সে এলাকার অনেক কিশোরী মেয়েদের দীর্ঘদিন ধরে উত্যক্ত করে।স্ত্রীদের বাঁধা স্বত্তেও এই বাপ্পী এধরণের কাজ করে যাচ্ছে।আর এখন আমার মেয়েকে অপহরণ করে কোথায় রেখেছে কেউ জানে না। মেয়েকে ছাড়া আমি বাঁচব না।বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম বলেন,কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে অপহরণ মামলা রুজু করা হয়েছে।আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।আশাকরি খুব দ্রত অপহরণকারী শিকোরীকে উদ্ধার ও আসামীদের গ্রেফতারে সক্ষম হব।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers