বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে ভোট বর্জন,সংঘর্ষ ও অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন

বাগেরহাটে ভোট বর্জন,সংঘর্ষ ও অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন

বাগেরহাট অফিস
ভোট বর্জন, প্রতিদ্বন্দী প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং ব্যালট পেপার ছিড়ে ফেলা, সামনা সামনি ভোট প্রদানে জোর প্রয়োগ,এজেন্টদের মারধরসহ নানা অভিযোগের মধ্য দিয়ে বাগেরহাটের ৬৫টি ইউনিয়নের ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।পূর্ব নির্ধারিত সময় সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।বৃষ্টির কারণে সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বৃদ্ধি পায়।নির্বিগ্ন ভাবে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।সকাল ১০টার পর থেকে বিভিন্ন উপজেলার কিছু কিছু কেন্দ্রে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া যায়।এতে ৯ উপজেলায় অন্তত শতাধিক কর্মী,সমর্থক ও ভোটার আহতের খবর রয়েছে।এর মধ্যে মোংলায় ২৫, শরণখোলায় ২৭, মোরেলগঞ্জে ১৫ এবং বাগেরহাট সদর,কচুয়া, চিতলমারী, মোল্লাহাট, ফকিরহাট ও রামপালে অন্তত ৩০ থেকে ৩৫জন আহত হয়েছেন।এছাড়া সোমবার ভোরে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে মোল্ল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের ৭ নং ওয়াডের্র সাধারণ সদস্য প্রার্থী কামরুল ফকিরকে কুপিয়েছে দূর্বত্তরা।গুরুত্বর আহত কামরুল হাসপাতালে ভর্তি থাকলেও এ ঘটনায় কোন মামলা হয়নি।তবে পুলিশ বলছে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বাগেরহাটে শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়েছে।এদিকে ব্যালট পেপার ছিড়ে ফেলা,সামনা সামনি ভোট প্রদানে জোর প্রয়োগ, এজেন্টদের মারধর ও বের করে দেওয়াসহ নানা অভিযোগে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়ন পরিষদের সতন্ত্র প্রার্থী আনারস প্রতিকের মোঃ আব্দুল আউয়াল এবং কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতিকের মাসুদ রানা লালন ভোট বর্জণ করেছেন।এছাড়াও বিভিন্ন ইউনিয়নে সতন্ত্র প্রার্থীদের ব্যাপক অভিযোগ ছিল নৌকার প্রার্থী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে।সংঘর্ষ,ধাওয়া পাল্টা ও অভিযোগের মধ্যেও বেশিরভাগ কেন্দ্রে ভোটাররা শান্তি পূর্ণভাবে ভোট দিয়েছেন।ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারা।
বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া এলাকার মোঃ ফরিদ উদ্দিন বলেন,সকাল থেকে বৃষ্টি থাকলেও আমরা কেন্দ্রে এসে ভোট দিয়েছি।কোন সমস্যা হয়নি।ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের ৪ নং ওয়াডের্র তেকাটিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা হোসনেয়ারা বেগম বলেন,নৌকায় ভোট না দেওয়ার কারণে আমার ব্যালট ছিনিয়ে নিয়ে ছিড়ে ফেলে নৌকা প্রার্থীর কর্মীরা।পরবর্তীতে বিষয়টি প্রিজাইডিং অফিসারকে জানালে তিনি আমাকে বুঝিয়ে শুনিনে বাড়ি পাঠিয়ে দেন।মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনের সতন্ত্র প্রার্থী মোঃ ফরিদুল ইসলাম বলেন,হোগলাপাশা ইউনিয়নে স্বাভাবিক সুষ্ঠ হয়েছে।প্রশাসন ও নির্বাচনের দায়িত্বে থাকা সকলে নিরপেক্ষ ভূমিকা পালন করেছেন।এই নির্বাচনের মধ্য দিয়ে ভোটাররা নিজেদের পছন্দমত ভোটাধিকার প্রয়োগ করেছেন।
কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিয়ন পরিষদের সতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতিকের মাসুদ রানা লালন ভোট বলেন,প্রশাসন যথেষ্ট সোচ্চার ছিল।কিন্তু কতিপয় প্রভাবশালী নেত্রীর লোকজন প্রতিটি কেন্দ্র থেকে আমার এজেন্টদের রের করে দিয়েছে এবং মারধর করেছে।তারা বার বার আমার এজেন্টদের মারধর করেছে এবং ভোটারদের হুমকিও দিচ্ছেন। এমনকি নৌকা প্রতিকে দেখিয়ে ভোট দিতে বাধ্য করছেন ওই লোকেরা।যার ফলে ভোটের পরিবেশ না থাকায় আমি ভোট বর্জন করেছি।রামপাল উপজেলার উজলকুর ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী মোহাম্মাদ বোরহান উদ্দিন মুন্সি বলেন,উজলকুরে শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়েছে।ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। কোথাও কোন সংঘর্ষ বা অপ্রিতিকর ঘটনা ঘটেনি।নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে দাবি করে বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রধান সমন্বয়কারী ফারাজি বেনজির আহমেদ বলেন,নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটেনি।ভোট বর্জনের বিষয়ে তিনি বলেন,আইনগত ভাবে ভোট বর্জনের কোন সুযোগ নেই।তবে কার যদি কোন অভিযোগ থাকে,তাহলে আমাদেরকে মৌখিক অথবা লিখিতভাবে জানালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে থাকি।কিন্তু কোন প্রার্থী আমার কাছে কোন অভিযোগ করেনি।
বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন,বাগেরহাটে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত বড় ধরণের কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি। আশাকরি সুষ্ঠভাবে নির্বাচনের সকল প্রক্রিয়া সম্পন্ন করতে পারব।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers