বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে বেশিরভাগ ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর জয়

বাগেরহাটে বেশিরভাগ ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর জয়

বাগেরহাট অফিস

বাগেরহাটে অনুষ্ঠিত ৬৬ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ২৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন হয়েছে।এর মধ্যে মোরেলগঞ্জে ১৪টি, রামপালে ৪টি, কচুয়ায় ২টি, চিতলমারী ৩টি, ফকিরহাটে ৩টি এবং শরণখোলায় একটি ইউনিয়ন রয়েছে। মোরেলগঞ্জে ১৪টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ১২টিতে নৌকা এবং দুইটিতে সতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।নৌকা প্রতিকের বিজয়ী প্রার্থীরা হলেন,পঞ্চকরনে রাজ্জাক মজুমদার, দৈবজ্ঞহাটি সামছু মলিক, বনগ্রামে রিপন দাস, বলইবুনিয়ায় শাহজাহান আলী, হোগলাবুনিয়ায় মোঃ আকরামুজ্জামান, বহরবুনিয়ায় রিপন তালুকদার, মোরেলগঞ্জ সদরে হুমায়ুন কবির মোল্লা,তেলিগাতী ইউনিয়নে মোরশেদা আক্তার, পুটিখালীতে আব্দুর রাজ্জাক, রামচন্দ্রপুর আব্দুল আলিম,জিউধরায় জাহাঙ্গীর আলম বাদশা এবং চিংড়াখালী ইউনিয়নে আলী আক্কাচ বুলু। বিজয়ী সতন্ত্র প্রার্থীরা হচ্ছেন হোগলাপাশা ইউনিয়নে যুবলীগ নেতা মোঃ ফরিদুল ইসলাম এবং বারইখালী ইউনিয়নে আব্দুল আউয়াল খান মহারাজ। কচুয়া উপজেলার দুই ইউনিয়নে নৌকা প্রতিকের বিজয়ী প্রার্থীরা হলেন,ধোপাখালিতে শেখ মকবুল হোসেন এবং মঘিয়ায় পঙ্কজ কান্তি অধিকারি।রামপালের চারটি ইউনিয়নে নৌকা প্রতিকের বিজয়ী প্রার্থীরা হলেন,বাইনতলায় ফকির আব্দুল্লাহ, উজুলকুরে মুন্সি বোরহান উদ্দিন,গৌরম্বায় মোঃ রাজিব সরদার এবং পেরিখালি ইউনিয়নে রফিকুল ইসলাম বাবুল।
চিতলমারী উপজেলার তিনটি ইউনিয়নে নৌকা প্রতিকের বিজয়ী প্রার্থীরা হলেন,বড়বাড়িয়ায় মোহাম্মাদ মাসুদ সরদার,সদর ইউনিয়নে মোঃ নিজাম উদ্দিন শেখ এবং কলাতলায় মোঃ বাদশা মিয়া।ফকিরহাটে তিনটি ইউনিয়নে নৌকা প্রতিকের বিজয়ী প্রার্থীরা হলেন,লখপুরে এমডি সেলিম রেজা, বাহিরদিয়ায় রেজাউল করিম ফকির এবং শুভদিয়ায় মোঃ ফারুকুল ইসলাম। শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী মাইনুল ইসলাম টিপু বিজয়ী হয়েছেন।এর আগে নৌকা প্রতিকের ৩৭জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers