বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
দুর্নীতির মামলায় আবারও কারাগারে বাগেরহাটের নিউ বসুন্ধরার এমডি আব্দুল মান্নান তালুকদার।

দুর্নীতির মামলায় আবারও কারাগারে বাগেরহাটের নিউ বসুন্ধরার এমডি আব্দুল মান্নান তালুকদার।

বাগেরহাট অফিস

আবারও কারাগারে গেলেন বাগেরহাটের নিউ বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মান্নান তালুকদার। রোববার (৫ আগস্ট ) বাগেরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মানি লন্ডারিং মামলায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার তিন মাস পর তিনি আদালতে আত্মসমর্পণ করেনপ্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ গত ৩ জুন হাইকোর্টের দেওয়া জামিনের উপর স্থগিতাদেশ দিয়ে পরবর্তী দুই সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের আদেশ দিয়েছিলেন।দুদকের আইনজীবী মিলন কুমার ব্যানার্জি জানান,চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাগেরহাটের নিউ বসুন্ধরা গ্রুপের এমডি আবদুল মান্নান তালুকদার আত্মসমর্পণ করেন,আদালতের বিচারক স্বপন কুমার সরকার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। লকডাউনের সময় আদালত বন্ধ থাকায় তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে অত্মসমর্পণ করেননি বলে আদালতকে জানিয়েছেন আব্দুল মান্নান তালুকদার।এর আগে বাংলাদেশ ব্যাংক এবং দুদক তদন্ত করে ২০১৮ সালের ৩০ মে বাগেরহাট সদর মডেল থানায় নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেডের এমডি আবদুল মান্নান তালুকদার ও চেয়ারম্যান আনিসুর রহমানের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিলেন।এ মামলায় জামিন চেয়ে আবেদন করলে গত বছরের শেষের দিকে আসামিদের জামিন দেন হাইকোর্ট।জামিন পেয়ে কারামুক্তও হন তারা। এর মধ্যে দুদক ওই জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে।এজাহার থেকে জানা যায়, ২০১০ সালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী (এমএলএসএস) আবদুল মান্নান তালুকদার স্বেচ্ছায় অবসর নিয়ে নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড নামে একটি জমি কেনাবেচার প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানটি গড়ে তোলার পর তিনি গ্রাহকদের মাসে প্রতি লক্ষ টাকায় দুই থেকে আড়াই হাজার টাকা করে মুনাফা দেওয়ার প্রলোভন দেখিয়ে বাগেরহাট খুলনাসহ বেশ কয়েকটি জেলার অন্তত ২০ হাজার গ্রাহকের কাছ থেকে কমপক্ষে ২৯৯ কোটি টাকা আমানত সংগ্রহ করেন, যা ব্যাংকিং আইনের পরিপন্থি। গ্রাহকের কাছ থেকে নেওয়া এই বিপুল অর্থ তিনি ব্যাংক থেকে তুলে পাচার করেছেন বলে অভিযোগ ওঠে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers