বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাট খুলনা ও ঢাকা মাওয়া সড়কের সাইড সোল্ডারে বিপুল পরিমানে আগাছা:বাড়ছে র্দুঘটনা

বাগেরহাট খুলনা ও ঢাকা মাওয়া সড়কের সাইড সোল্ডারে বিপুল পরিমানে আগাছা:বাড়ছে র্দুঘটনা

পি কে অলোক,নিজস্ব প্রতিবেদক
বাগেরহাট খুলনা ও ঢাকা মাওয়া মহাসড়কের দুইপার্শ্বের সাইড সোল্ডারে বিপুল পরিমানে আগাছা জন্মে পথচারী ও যানবাহন চালকদের পোহাতে হচ্ছে সিমাহীন দুর্ভোগ। আগাছার ফলে একদিকে যেমন পথচারী ও যানবাহন চালকদের চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে, তেমনী লক্ষ্যভ্রষ্ট হয়ে ঘটেই চলেছে সড়ক দুর্ঘটনা। এতে আহত ও নিহতের পাল্লা ক্রমেই ভারী হচ্ছে। অতিদ্রæত সড়কের দুইপার্শ্বের জন্মে থাকা আগাছা গুলি অপসরণ করার জন্য সড়ক ও জনপথ বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।জানা গেছে, বাগেরহাট-খুলনা মহাসড়কের দুইপার্শ্বের সাইড সোল্ডারে চলতি বর্ষা মৌসুমে বিপুল পরিমানে আগাছা জন্মে সড়ক দুইটি ঢেকে ফেলেছে। যার ফলে সন্ধ্যা বা রাত্রিকালিন সময়ে আগাছার কারণে সড়কের দুইপার্শ্বে দেওয়া চিহৃ গুলি দেখা যায় না। আর দেখার কারণে অন্য একটি যানবাহনকে সাইড দিতে গেলে চলে যাচ্ছে আগাছার মধ্যে। আর তখন ঘটছে সড়ক দুর্ঘটনা। কারণ অধিকাংশ স্থানে মুল সড়ক হতে সাইড সোল্ডার অনেক নিচু। যে করনে সহজেই র্দুঘটনার কবলে পড়তে হচ্ছে বিভিন্ন যানবাহন চালকদের। শুধু তাই নয়, এই আগাছার কারনে সড়ক মহাসড়ক এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে। সড়কের অধিকাংশ স্থানে উচুনিচু ভাঙ্গাচুরা এবং অন্যপার্শ্বে সাইড সোল্ডার নিচু তার উপর বিপুল পরিমানে আগাছা জন্মে সড়ক দুইটি দখল করে রাখাই যানবাহন চালকরা দিশেহারা হয়ে পড়েছেন। এ যেন এক মরণ ফাঁদে পরিনত হয়েছে।অনুসন্ধ্যানে জানা গেছে, বাগেরহাট খুলনা মহাসড়কের কাটাখালী হতে টাউন নওয়াপাড়া মোড় পর্যন্ত সড়কের দুইপার্শ্বে বিপুল পরিমানে আগাছা জন্মেছে। এছাড়া খুলনা মোংলা মহাসড়কের শ্যামবাগাত শুকদাড়া চুলকাটি ভট্টে-বালিয়াঘাটা সোনাতুনিয়া রনসেন ফয়লা সহ বেশ কিছু এলাকায় সড়কের দুইপার্শ্বে আগাছা জন্মে। এখানেও সাইড সোল্ডার মুল সড়ক হতে অনেক নিচু। অপরপার্শ্বে কাটাখালী নওয়াপাড়া মোড় হতে ঢাকা মাওয়া মহাসড়কের সাধুর সাধের বটতলা পিলজংগ তেলিরপুকুর কানারপুকুর পাগলা শ্যামনগর ফকিরহাট বিশ্বরোড হয়ে মোল্লাহাট পর্যন্ত সড়কের দুইপার্শ্বে বিপুল পরিমানে আগাছা জন্মে রাস্তা প্রায় ঢেকে ফেলেছে। এই সড়কের কোন কোন স্থানে কেনো মোড়ায় সড়ক বিভাগের দেওয়া বিভিন্ন চিহৃ গুলিও আগাছায় ঢেকে ফেলে পথচারী ও যানবাহন চালকদের বিপদে ফেলছে। যার কারনে বিশেষ করে রাত্রিকালিন সময়ে যানবাহন চালকরা লক্ষভ্রষ্ট হয়ে সড়ক দুর্ঘনার কবলে পড়ে ক্ষতিগ্রস্থ হতে বাধ্য হচ্ছেন। এব্যাপারে অতিদ্রæত সড়কের দুইপার্শ্বের জন্মে থাকা আগাছা গুলি অপসরণ করার জন্য সড়ক ও জনপথ বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers