শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ৭ অক্টোবর

কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ৭ অক্টোবর

বাগেরহাট অফিস
বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে।তফসিল অনুযায়ী সাত অক্টোবর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ১৪ সেপ্টেম্বর মনোনয়ন পত্র যাচাই-বাছাই, ১৯ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে।শনিবার (০৪ সেপ্টেম্বর)দুপুরে বাগেরহাট জেলা্ নির্বাচন কর্মকর্তা ও উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফারাজি বেনজীর আহমেদ এসব তথ্য জানিয়েছেন।
এর আগে চলতি বছরের ৫মে কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান মারা গেলে পদটি শূন্য ঘোষনা করেন নির্বাচন কমিশন।পরবর্তীতে মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা ছরোয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িতআব পালন করছিলেন।উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফারাজি বেনজীর আহমেদ বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা অথবা সহকারি রিটার্নিং কর্মকর্তার (কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা) দপ্তর থেকে থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারবেন।সাত অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহন চলবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers