বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের ধন পোতা বড় বাড়ির পিতা মৃত আইজুদ্দিনের পুত্র মাহাতাব উদ্দিন শেখ ( ৫৬) মঙ্গলবার তিনটায় খুলনা মেডিকেল হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন), তিনি দীর্ঘদিন স্ট্রোক জনিত কারণে ভুগছিলেন মৃত্যুকালে তিনি স্ত্রী এক কন্যা দুই পুত্র সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন, মাহাতাব উদ্দিন এর মৃত্যুর খবর শুনে তার বাড়িতে বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান শিক্ষক মোঃ ইউনুস আলী শেখ, ইউপি সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন, মোঃ কুতুব উদ্দিন, মোহাম্মদ সাঈদ সহ স্থানীয় রাজনীতি নেতৃবৃন্দরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ এবং সমবেদনা জানান, পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিন বুধবার সকাল দশটায় মরহুমের জানাজা নামাজ ও দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক কবরস্থানে , তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
Leave a Reply