বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ফকিরহাটে মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ৫লক্ষ টাকার ক্ষতি

ফকিরহাটে মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ৫লক্ষ টাকার ক্ষতি

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ৫লক্ষ টাকার মাছ লুট ও ব্যাপক ক্ষতি সাধন করেছে অজ্ঞাত একটি দুস্কৃতিচক্র। সোমবার গভীর রাতে উপজেলার পিলজংগ ইউনিয়নের হোগোলডাঙ্গা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। দুস্কৃতিচক্রের এ জঘন্নতম ঘটনায় মৎস্য চাষি এখন পথে বসার উপক্রম হয়েছেন। এর আগেও তার পরিবারের অন্যান্যদের একাধিকবার এধরনের ঘটনা ঘটিয়ে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ করা হয়েছে বলেও তাদের অভিযোগ। জানা গেছে, উক্ত গ্রামের মরহুম আবদুর গফুর এর পুত্র স্কুল শিক্ষক শেখ আবদুর রউফ তার বাড়ীর পাশের্ব দেড়বিঘার একটি মৎস্য ঘেরে সোমবার গভীর রাতে অজ্ঞাত একটি দুস্কৃতিচক্র বিষ প্রয়োগ করে। এতে ঘেরে থাকা রুই কাতলা চিংড়ী সহ বিভিন্ন প্রজাতির মাছ লুট ও ব্যাপক ক্ষতি সাধন করে। এতে তার প্রায় ৫লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। ভুক্তভোগী জানান, এর আগেও তার পরিবারের অন্যান্য ভাইদের পানের বরজ হতে একাধিকবার পান চুরি, গোয়ালঘরে অগ্নিসংযোগ করে গরু ও ছাগল পুড়িয়ে হত্যা করে। এধরনের একাধিক জঘন্নতম ঘটনায় পরিবারটি এখন অর্থনৈতিক ভাবে দুর্বল হয়ে পড়েছেন। জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে এঘটনা ঘটানো হচ্ছে বলেও তাদের অভিযোগ। এরির্পোট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট মডেল থানায় কোন মামলা দায়ের হয়নী।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers