বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ফকিরহাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ ও প্রজেক্টর প্রদান

ফকিরহাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ ও প্রজেক্টর প্রদান

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জাইকার অর্থায়নে ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের মাল্টি মিডিয়া ক্লাস রুমের জন্য ১৫টি প্রজেক্টর ও ৬টি বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান করা হয়েছে। এসময় একই প্রকল্পের আওতায় বেতাগা ও ফকিরহাট সদর ইউনিয়নে বর্জ্য নিস্কাশনের জন্য দুইটি ইঞ্জিন চালিত ভ্যান ও ৮২টি ডাষ্টবিন প্রদান করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান এর নিজস্ব কার্যালয়ে স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট এই প্রজেক্টর ও ল্যাপটপ প্রদান করা হয়।উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এগুলি বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস, প্রকল্পের ইউডিএফ দীপঙ্কর কুমার মল্লিক, একাডেমিট সুপারভাইজার মো: আসাদুজ্জামান, জেলা পরিষদ সদস্য শেখ আ: রাজ্জাক, বেতাগা ইউপি চেয়ারম্যান মো: ইউনুস আলী শেখ, ইউপি সদস্য মো: সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক অসিম কুমার মজুমদার, সমীর কুমার মন্ডল ও প্রহলাদ হীরা প্রমূখ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers