বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
১০ কেজি হরিণের মাংসসহ শিকারী আটক

১০ কেজি হরিণের মাংসসহ শিকারী আটক

বাগেরহাট অফিস
সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ কেজি হরিণের মাংসসহ মোঃ আল-আমিন হোসেন (২১) নামের এক শিকারিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সোমবার (০২ আগস্ট) গভীররাতে সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার ঘরিলাল এলাকায় অভিযান চালিয়ে আল আমিনকে আটক করে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার সদস্যরা। জব্দকৃত হরিণের মাংসসহ আটক মোঃ আল-আমিন হোসেনকে বন বিভাগের কোবাদক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।মঙ্গলবার (০৩ আগস্ট) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
আটক মোঃ আল-আমিন হোসেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সরা লক্ষীখোলা গ্রামের মুসাঢালীর ছেলে।মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওই এলাকায় হরিণের মাংষ বিক্রির জন্য একজন শিকারি অবস্থান করছেন।কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে মোঃ আল-আমিন হোসেনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৯ কেজি ৯০০ গ্রাম হরিণের মাংস উদ্ধার করা হয়।সে দীর্ঘদিন ধরে এই ধরনের অপরাধের সাথে জড়িত বলেও জানিয়েছে কোস্টগার্ড।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers