বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
যশোর শিক্ষা বোর্ডের নতুন মাত্রাঃ অনলাইন স্টুডেন্ট প্রোফাইল ডাটাবেইজের কার্যক্রম শুরু

যশোর শিক্ষা বোর্ডের নতুন মাত্রাঃ অনলাইন স্টুডেন্ট প্রোফাইল ডাটাবেইজের কার্যক্রম শুরু

ষ্টাফ রিপোর্টার

অনলাইন স্টুডেন্ট প্রোফাইল নামক নতুন একটি সফ্টওয়ার তৈরি করেছে যশোর শিক্ষা বোর্ড। এর মাধ্যমে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের সকল তথ্য এতে আপলোড যাবে । এখান থেকে যে কোন সময় আপলোডকৃত তথ্য বের করা যাবে।শিক্ষা বোর্ড সুত্রে জানা যায়, প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড , যশোর -এর চেয়ারম্যান পদে যোগদান করেই অনলাইন স্টুডেন্ট প্রোফাইলের ধারণাটির উদ্ভাবন করে বাস্তবায়নের কাজ শুরু করেছিলেন এবং তৈরিকৃত এই সফ্টওয়ারটি দীর্ঘ পরীক্ষা নীরিক্ষার পর গত ১৮ জুলাই এটির উদ্বোধন করেন। এর মাধ্যমে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের সকল তথ্য এতে আপলোড করা হবে। এই প্রোফাইলে বোর্ড থেকে শিক্ষার্থীর সকল অর্জন, যেমন- সকল নিবন্ধন কার্ড, পরীক্ষার প্রবেশ পত্র, রেজাল্ট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সনদ পিডিএফ আকারে স্বয়ংক্রিয়ভাবে শিক্ষার্থীর আইডির বিপরীতে আপলোড হবে, যা শিক্ষার্থীরা সারা জীবন ব্যবহার করতে পারবে। এতে সনদ হারানোর কোনো ভয় থাকবে না, বহনের কোনো ঝুঁকি থাকবে না বা শ্রমের প্রয়োজন হবে না। যেকোনো সময়ে আইডি পাসওয়ার্ড দিয়ে ওপেন করে প্রিন্ট দিয়ে উক্ত শিক্ষার্থী ব্যবহার করতে পারবে। আবার উচ্চশিক্ষা বা চাকুরির আবেদন অনলাইনে করার ক্ষেত্রে আবেদন ফরমের সাথে লিংক দিলেই প্রয়োজনীয় তথ্য দ্বারা আবেদন ফরম স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। এর আরেকটি বিশেষ সুবিধা হল উক্ত প্রোফাইলে শিক্ষার্থী তার পার্সোনাল ইনফরমেশন অর্থাৎ শিক্ষার্থীর ব্যক্তিগত কোনো অর্জন তার অপশনে সে অপলোড করতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠানও প্রতিটি শিক্ষার্থীর তথ্য উক্ত প্রোফাইলে আপলোক করে তথ্য সংরক্ষণ করতে পারবে। প্রাইমারি সনদ, জন্মসনদ, টিকা কার্ড , বাবা-মার এনআইডি , প্রতিবছরের ক্লাস সম্পর্কিত তথ্য, অভ্যন্তরীণ পরীক্ষাপ তথ্য, সহপাঠ কার্যক্রম এর বিবরণ, কৃতিত্বপূর্ণ কাজ, সমাজসেবামূলক কাজ সহ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিয়ত শিক্ষার্থীর স্কুল ও অন্যান্য তথ্য আপলোড করবে। প্রতি দুই/তিন বছর অন্তর সদ্য তোলা ছবি আপলোড করার সুযোগ রয়েছে। এতে পুরাতন ছবিও সংরক্ষিত থাকবে। এর ফলে একজন শিক্ষার্থী সারাজীবনের তথ্য, ছবি প্রভৃতি সে অনলাইনে বহন করবে এবং যখন ইচ্ছা তখনই ব্যবহার করতে পারবে। বোর্ডে নাম-বয়স সংশোধনসহ যেকোনো প্রয়োজনের আবেদন এই অপশন থেকেই করতে পারবে। গত ২৫ জুলাই বোর্ড চেয়ারম্যান স্বাক্ষরিত জারিকৃত নোটিশে প্রতিষ্ঠানগুলিকে তথ্য আপলোড করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং সে মোতাবেক আপলোডের কাজ দ্রুত চলছে।

স্বাশিপের বিভাগীয় সমন্বয়কারী বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: দেলোয়ার হোসেন এবং বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শেখ হেলাল উদ্দিন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশ জানান, “ আমরা যশোর শিক্ষা বোর্ড নিয়ে সব সময় গর্ববোধ করি। বোর্ডের সকল কার্যক্রম অন্যান্য বোর্ড থেকে ভিন্ন ও আধুনিক। বোর্ডের ই-ম্যানেজমেন্ট এর কার্যক্রমে আমরা খুশী।

বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন জানান, “ আমি শিক্ষা বোর্ডে যোগদান করার পর থেকেই সব ধরণের সেবা সহজ, আধুনিক ও ডিজিটাল করার লক্ষে কাজ করে চলছি। অনলাইন স্টুডেন্ট প্রোফাইল ডাটাবেইজ হবে শিক্ষার্থীদের জন্য একটি সুপার বায়োডাটা আর বোর্ডের জন্য একটি অনলাইন তথ্য ভান্ডার। এতে একজন শিক্ষার্থীরা সারাজীবন বোর্ডের সাথে যুক্ত থাকবে।এই প্রোফাইলে নাম বা আইডি দিয়ে সার্চ দিয়ে সহপাঠীরা একে অপরের তথ্য জানতে পারবে এবং পরস্পরের সাথে কনভার্সেশন করতে পারবে ।এক অপরের সাথে তথ্য বা ডকুমেন্টস আদানপ্রদান করতে পারবে। বোর্ড কর্তৃপক্ষও যেকোনো সময় সার্চ করে শিক্ষার্থীর বর্তমান অবস্থান জানতে পারবে। এই অনলাইনেই তাকে আমন্ত্রণ পত্র বা জরুরি কোনো পত্র, অভিনন্দন কার্ড প্রভৃতি পাঠাতে পারবে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, চাকুরি, ব্যবসায় প্রভৃতি বিষয়ে সহজে জরিপ করতে পারবে। শিক্ষার্থী বোর্ড ও মন্ত্রণালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট এই প্রোফাইল থেকেই সার্চ করে তথ্য জানতে পারবে। কলেজ পরিদর্শক জনাব কে এম রাব্বানী ও উপ-সহকারী প্রকৌশলী জনাব মোঃ কামাল হোসেন -এর তত্ত্বাবধায়নে সহকারী প্রোগ্রামার জনাব মুরাদ হোসেন সফ্টওয়ারটি তৈরি করায় তিনি তাদেরও ধন্যবাদ জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers